কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী হাজারো মানুষের বিক্ষোভ

ফাইল ছবি।
ফাইল ছবি।

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ইসরায়েলের চালানো ভয়াবহ হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তুরস্কের ইস্তাম্বুল, ফ্রান্সের রাজধানী প্যারিস, নিউইয়র্ক, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ মানুষকে বিক্ষোভ করতে দেখা গেছে। মজলুম ফিলিস্তিনিদের ডাকে সাড়া দিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন তারা।

এমনকি নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে খোদ ইসরায়েলেও। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মঙ্গলবার গাজা উপত্যকা ইসরায়েলের বিমান হামলার বিরোধিতা করে নেতানিয়াহুর বিরুদ্ধে বিরুদ্ধে বিক্ষোভ করেছে তেলআবিবের হাজার হাজার মানুষ।

পবিত্র রমজান মাসে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি এই বিমান হামলায় ৪শ’র বেশি মানুষ নিহত হয়েছে। হামলার পরপরই হোয়াইট হাউস জানায়, ট্রাম্পের সবুজ সংকেত পেয়েই এমন পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। এরপরই মার্কিন আইনপ্রণেতারা এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের ইতি ঘটানোর আহ্বান জানিয়েছেন তারা।

একই সঙ্গে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন রাশিদা তালিব, ইলহান ওমর ও সামার লি। তারা ছাড়াও প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সও ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছেন। সহিংসতা পুনরায় শুরু করায় এর নিন্দাও জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।

এদিকে অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ইসরায়েলের চালানো ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা। মঙ্গলবার দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে জেদ্দায় অনুষ্ঠিত মন্ত্রিসভার অধিবেশনে এই নিন্দা জানানো হয়।

সৌদি প্রেস এজেন্সিতে দেওয়া এক বিবৃতিতে দেশটির মিডিয়া মন্ত্রী সালমান আল দোসারি বলেন, সৌদি মন্ত্রিসভা ইসরায়েলের এই অপরাধ বন্ধ করতে এবং ফিলিস্তিনি জনগণের মানবিক সংকটের অবসান ঘটাতে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের ওপর জোর দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X