কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল ফিতরের তারিখ জানাল মিসর

আকাশে ঈদের নতুন চাঁদ। ছবি : সংগৃহীত
আকাশে ঈদের নতুন চাঁদ। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মিসর। দেশটির জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূ-পদার্থবিদ্যা গবেষণা ইনস্টিটিউট (এনআরআইএজি) জানিয়েছে, আগামী ৩০ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।

বার্তাসংস্থা এপির বরাতে ইজিপ্টসিয়ান স্ট্রিটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আরব বিশ্বের বেশ কয়েকটি দেশের পূর্বাভাসের সঙ্গে মিসরের ঘোষিত তারিখের মিল রয়েছে। দেশটিতে আগামী ৩০ মার্চ রোববার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

এনআরআইএজি জানিয়েছে, শাওয়ালের চাঁদ ২৯ মার্চ কায়রোর স্থানীয় সময় দুপুর ১টায় জন্ম নেবে। এছাড়া এ চাঁদ সূর্যাস্তের পর প্রায় ১১ মিনিট ধরে কায়রোতে দৃশ্যমান হবে। ফলে ৩০ মার্চ রোববারই ঈদুল ফিতরের প্রথম দিন হবে।

এনআরআইএজির এই ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে মিশর সরকার তিন দিনের ঈদের ছুটি ঘোষণা করেছে। দেশটিতে আগামী ৩০ মার্চ থেকে শুরু হয়ে ১ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত ঈদের ছুটি চলবে। সরকারি ও বেসরকারি খাত—সব ধরনের প্রতিষ্ঠান, ব্যাংক, স্কুল ও বিশ্ববিদ্যালয় এ ছুটির অন্তর্ভুক্ত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এনআরআইএজি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। তবে ঈদের সঠিক তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করে মিসরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ দারুল ইফতা। তারা রমজানের ২৯তম দিনে সূর্যাস্তের পর চাঁদ দেখার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। হিজরি চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনে শেষ হয়, যা নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার ওপর নির্ভর করে।

মিসরে ঈদুল ফিতরের তিন দিনই সরকারি ছুটি হিসেবে গণ্য হয়, যেখানে সরকারি ও বেসরকারি কর্মচারীরা বেতনসহ ছুটি ভোগ করেন। যদিও দারুল ইফতার চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের তারিখ চূড়ান্ত করে। তবে এনআরআইএজির জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের জন্য পরিকল্পনায় সহায়ক হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১০

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১১

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১২

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৩

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৪

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৫

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৬

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৭

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৮

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৯

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

২০
X