কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৫:০৮ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সুইজারল্যান্ডে বোরকা পরলেই জরিমানা!

প্রতীকী ছবি। সংগৃহীত
প্রতীকী ছবি। সংগৃহীত

২০২১ সালের গণভোটে পাস হওয়া একটি আইন অনুযায়ী, সুইজারল্যান্ডে এখন জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ। এরই ধারাবাহিকতায়, দেশটির কর্তৃপক্ষ প্রথমবারের মতো বোরকা পরার জন্য এক নারীকেই জরিমানা করেছে।

সোমবার (২৪ মার্চ) রুশ সংবাদমাধ্যম আরটির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনা ঘটেছে জুরিখ শহরে, যেখানে এক নারী প্রকাশ্যে বোরকা পরেছিলেন। সুইস পুলিশ মুখপাত্র মাইকেল ওয়াকার এই তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আইন অনুযায়ী, সুইজারল্যান্ডে মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে, বিক্ষোভকারী বা ক্রীড়াপ্রেমী যারা মুখোশ বা বালাক্লাভা পরেন, তাদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য।

তবে, এই আইনে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে- স্বাস্থ্যগত কারণ, ঠান্ডা আবহাওয়া, কার্নিভ্যাল ইভেন্ট, ধর্মীয় উপাসনালয়, কূটনৈতিক বা সাংস্কৃতিক পারফরম্যান্সের ক্ষেত্রে মুখাবরণ পরা অনুমোদিত থাকবে।

সুইস পুলিশ মুখপাত্র ওয়াকার আরও জানান, গোপনীয়তা আইনের কারণে ওই নারীর বয়স বা পোশাকের বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে তিনি নিশ্চিত করেছেন, ওই নারী সুইজারল্যান্ডের বাসিন্দা, পর্যটক নন।

দেশটির আইন অনুযায়ী, প্রথমবারের লঙ্ঘনে জরিমানা ১০০ সুইস ফ্রাঁ (প্রায় ১১০ ডলার), তবে যদি আদালতে মামলা করা হয়, তাহলে জরিমানার পরিমাণ বেড়ে ১,০০০ সুইস ফ্রাঁ পর্যন্ত পৌঁছতে পারে।

প্রসঙ্গত, এই আইনটি ২০২১ সালের গণভোটে পাস হয়েছিল, যেখানে ৫১.২ শতাংশ ভোটার বোরকা নিষিদ্ধের পক্ষে মত দিয়েছিলেন। আইনটি মূলত ‘উগ্র ইসলাম’ রোধের উদ্দেশ্যে প্রস্তাবিত হলেও, পরে তা পরিবর্তিত হয়ে দেশটির জননিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে পাস হয়।

সুইজারল্যান্ডের অর্ধেকেরও বেশি ক্যান্টন (প্রদেশ) আগেই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল, তবে জাতীয় আইন পাস হওয়ার পর এটি আরও কার্যকর হয়ে উঠেছে।

এই আইন নিয়ে সমালোচকরা বলছেন, এটি সুইজারল্যান্ডের ৪ লাখ মুসলিম নাগরিকের ওপর অবিচারমূলক প্রভাব ফেলছে, যদিও তাদের মধ্যে খুব কমসংখ্যকই বোরকা বা নিকাব পরেন।

সুইস সরকারও শুরুর দিকে এই আইনটির বিরোধিতা করেছিল, কারণ তারা ভেবেছিল এটি দেশের পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে। মুসলিম সংগঠনগুলোও এই আইনটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, বোরকা বা নিকাব নিষিদ্ধ প্রথমে ফ্রান্সে ২০১১ সালে চালু হয়েছিল, এরপর অন্যান্য ইউরোপীয় দেশ যেমন অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি এবং স্পেনেও বোরকা এবং নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X