কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৪১ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর বিরুদ্ধে সাবেক গোয়েন্দা প্রধানের গুরুতর অভিযোগ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেটের সাবেক প্রধান ইয়ারাম কোহেন। তবে তার এ অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।

সোমবার (৭ এপ্রিল) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কোহেন দাবি করেন, নেতানিয়াহু তাকে মন্ত্রিসভা থেকে নাফতালি বেনেটকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন। তবে এ অভিযোগকে মিথ্যা আখ্যা দিয়েছে পিএমও। এক বিবৃতিতে পিএমও বলছে, কোহেন এখন রাজনীতিবিদ হয়ে উঠেছেন এবং শিন বেটের বর্তমান প্রধান রোনেন বারের অধীনে সংস্থাটিতে দুর্নীতিকে ঢাকতে উদ্ভট মিথ্যা বলছেন।

পিএমওর বক্তব্যে বলা হয়, এ মিথ্যা অভিযোগ শুধু প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই নয়, রাষ্ট্রের নিরাপত্তা প্রতিষ্ঠানের সততার বিরুদ্ধেও আঘাত হানে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেটের সাবেক প্রধান হিসেবে কোহেনের অবস্থানকে পুঁজি করে এই অভিযোগের রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে ইঙ্গিত করা হয়েছে।

নাফতালি বেনেট ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী জোটের নেতা, গত বছর নেতানিয়াহুর জোট সরকার থেকে বেরিয়ে আসেন। বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে কোহেনের এই দাবি নতুন বিতর্কের সৃষ্টি করেছে। তবে পিএমও দৃঢ়ভাবে বিষয়টি প্রত্যাখ্যান করে বলেছে, কোহেনের কথার কোনো ভিত্তি নেই এবং এটি সম্পূর্ণ কল্পিত।

শিন বেটের বর্তমান প্রধান রোনেন বার সম্পর্কে দুর্নীতির অভিযোগ উল্লেখ করে পিএমও জানায়, কোহেন সম্ভবত সংস্থাটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। গত কয়েক মাসে শিন বেটের অভ্যন্তরীণ তদন্ত ও পদক্ষেপ নিয়ে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে সরকারি মহল এই অভিযোগগুলোকে ‘অস্থিতিশীলতা সৃষ্টির অপপ্রয়াস’ বলে উড়িয়ে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X