কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৩:০৭ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

এক মাস পার হলো, একফোঁটা ত্রাণও ঢোকেনি গাজায়

গাজায় চলমান ইসরায়েলি হামলায় মানবিক বিপর্যয় নেমে এসেছে। ছবি : আলজাজিরা
গাজায় চলমান ইসরায়েলি হামলায় মানবিক বিপর্যয় নেমে এসেছে। ছবি : আলজাজিরা

গাজায় চলমান ইসরায়েলি হামলায় মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গাজা এখন এক হত্যাকাণ্ডের মাঠে পরিণত হয়েছে এবং বেসামরিক মানুষজন এক অন্তহীন মৃত্যুর চক্রে আটকা পড়েছে।’

গুতেরেস জানান, ‘এক মাসেরও বেশি সময় ধরে গাজায় একফোঁটা ত্রাণ ঢোকেনি। না খাবার, না জ্বালানি, না ওষুধ, এমনকি কোনো বাণিজ্যিক সরবরাহও নয়।’ তিনি বলেন, ‘ত্রাণ বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও ভয়াবহতা ফিরে এসেছে।’

এদিকে ইসরায়েলি বাহিনী ও পুলিশ সদস্যরা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত ছয়টি স্কুল জোরপূর্বক দখল করেছে এবং এসব প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৫৮ ফিলিস্তিনি নিহত ও ২১৩ জন আহত হয়েছেন।

দক্ষিণ গাজার খান ইউনুসে নাসের হাসপাতালে সাংবাদিকদের ক্যাম্পে সোমবার ইসরায়েলি হামলায় গুরুতর দগ্ধ সাংবাদিক আহমেদ মানসুর মারা গেছেন। এই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত তিনজন।

এরই মধ্যে হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কোন কোন দেশ গ্রহণ করতে রাজি হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ৮১০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৫ হাজার ৬৮৮ জন আহত হয়েছেন।

গাজা সরকারের মিডিয়া অফিস নিহতের সংখ্যা হালনাগাদ করে ৬১ হাজার ৭০০-এর বেশি বলে জানিয়েছে। উল্লেখ্য, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার মানুষ নিখোঁজ- যাদের অধিকাংশকেই মৃত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অন্যদিকে, হামাসের নেতৃত্বে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০-এর বেশি মানুষকে বন্দি করা হয়। সূত্র : আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X