কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১০:২৮ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের উচ্ছেদ প্রস্তাবের কঠোর প্রতিক্রিয়া সৌদির

গাজায় বিধ্বস্ত জনপদ ও একটি পরিবারের নিরাপদ আশ্রয়ের খোঁজ। ছবি : সংগৃহীত
গাজায় বিধ্বস্ত জনপদ ও একটি পরিবারের নিরাপদ আশ্রয়ের খোঁজ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনিদের গাজা উপত্যকা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টাকে কঠোর ভাষায় নাকচ করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের পাশাপাশি গাজা কন্টাক্ট গ্রুপের বৈঠক শেষে শুক্রবার (১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

প্রিন্স ফয়সাল বলেন, যে কোনো অজুহাতেই হোক না কেন, গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। তিনি এই স্থানান্তরকে ‘স্বেচ্ছায় অভিবাসন’ বলে উপস্থাপনের প্রচেষ্টারও নিন্দা জানান।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, যেখানে ফিলিস্তিনিরা জীবনধারণের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত, সেখানে ‘স্বেচ্ছায় অভিবাসন’ শব্দটি গ্রহণযোগ্য নয়। তিনি গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানান এবং মানবিক সহায়তা পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

এর আগে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ২১ লাখ ফিলিস্তিনিকে অন্যত্র সরিয়ে এটিকে ‘রিভিয়েরা’ (বিলাসবহুল সমুদ্রতট) বানানোর প্রস্তাব দিয়েছিলেন। এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় ৫০ হাজার ৮০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X