কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৭:৪৫ এএম
আপডেট : ১৪ মে ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৮১

গাজায় ইসরায়েলের বিমান হামলা। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলের বিমান হামলা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেশটির এ হামলায় আরও অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এনিয়ে মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জন ছাড়িয়েছে।

বুধবার (১৪ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোর থেকে উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা কর্তৃপক্ষ। এছাড়া মধ্যরাত থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।

অপরদিকে, দক্ষিণ গাজায় অবস্থিত ইউরোপীয় এবং নাসের হাসপাতালেও ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। এই হামলায় ৩০ জন নিহত হয়েছেন, যার মধ্যে চিকিৎসা নিতে আসা একজন সাংবাদিকও রয়েছেন।

ইসরায়েলের সামরিক আগ্রাসনে এ পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ৫২ হাজার ৯০৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ১৯ হাজার ৭২১ জন। তবে সরকারি মিডিয়া অফিসের সর্বশেষ তথ্যে মৃতের সংখ্যা ৬১,৭০০ অতিক্রম করেছে। এছাড়া উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে আরও অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন এবং তিনি গাজা যুদ্ধ বন্ধের জন্য কাজ করছেন বলে জানিয়েছেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, কোনো পরিস্থিতিতেই যুদ্ধ বন্ধ হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X