কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কখনো মাথা নত করবে না ইরান : মাসুদ পেজেশকিয়ান

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

বাহ্যিক চাপের কাছে কখনোই মাথা নত করবে না ইরান- এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একইসঙ্গে তিনি জানান, ইরানি জনগণ পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের সুফল থেকে কোনোভাবেই বঞ্চিত হবে না।

সোমবার (১৯ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এক প্রতিবেদনে জানায়, রাজধানী তেহরানে ইরাকের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই মন্তব্য করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

বৈঠকে পেজেশকিয়ান বলেন, ইরানের পরমাণু প্রযুক্তি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করা হবে, বিশেষ করে স্বাস্থ্যসেবা, কৃষি ও শিল্পখাতে। এ নিয়ে বাইরের কোনো শক্তির চাপ আমাদের অবস্থানকে বদলাতে পারবে না।

মার্কিন সরকারের উদ্বেগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার পরোক্ষ আলোচনা ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন প্রকৃতপক্ষে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। সেই উদ্বেগ নিরসনে ইরান সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত, তবে কোনো চাপের কাছে আত্মসমর্পণ করবে না।

তিনি আরও বলেন, ইরান কারও নির্দেশে চলে না। উন্নয়ন ও অগ্রগতির প্রশ্নে আমরা কারও অনুমতির অপেক্ষায় থাকি না। আমরা আমাদের নিজস্ব স্বার্থ এবং জনগণের কল্যাণে সিদ্ধান্ত গ্রহণ করি।

বৈঠকে ইরান-ইরাক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পেজেশকিয়ান জানান, দুই দেশ বাণিজ্য, শিল্প, স্বাস্থ্যসেবা ও বৈজ্ঞানিক গবেষণায় অংশীদারিত্ব গড়ে তুলছে, যা উভয় দেশের জনগণের জন্যই উপকারী হবে।

দুই দেশের সীমান্তবর্তী প্রদেশগুলোর গভর্নরদের মধ্যে সুসম্পর্ক এবং যৌথ সড়ক ও রেলপথ প্রকল্পের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন তিনি। এসব উদ্যোগকে ইরান-ইরাক সম্পর্ক আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন প্রেসিডেন্ট।

পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে ইরানের অগ্রগতি ইরাকের সঙ্গে ভাগ করে নেওয়ার আগ্রহের কথাও জানান তিনি। বিশেষত, ওষুধ উৎপাদন, কৃষি এবং শিল্প খাতে ইরানের অর্জনগুলো পারস্পরিকভাবে উপভোগ করার সুযোগ রয়েছে বলে তিনি মত দেন।

ইরাকের উপপ্রধানমন্ত্রী ফুয়াদ হোসেনও দুই দেশের সম্পর্কের প্রশংসা করে বলেন, বাগদাদ ও তেহরানের সম্পর্ক ইতিবাচক ও গতিশীল। প্রতিদিনই বাণিজ্য ও আর্থিক লেনদেন বাড়ছে। পাশাপাশি সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রেও সহযোগিতা আরও বাড়াতে চাই আমরা।

ধর্মীয় ও ঐতিহাসিক বন্ধনের ভিত্তিতে ইরান-ইরাক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

এই বৈঠকের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে, বাইরের চাপের মুখে নীতিমুক্ত নয় বরং আত্মমর্যাদা ও কৌশলগত স্বার্থে অটল থাকছে ইরান। একইসঙ্গে প্রতিবেশী ইরাকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক জোরদারের ওপর জোর দিচ্ছে তেহরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X