হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৮:২১ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

অভিযুক্তকে বাঁচাতে মানববন্ধন করতে বললেন তদন্ত কমিটির সদস্য 

হাবিপ্রবি ও ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত
হাবিপ্রবি ও ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রদল কর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হাবিপ্রবি সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) অফিসরুম ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে অভিযুক্তকে বাঁচাতে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে মানববন্ধন করার নির্দেশনা দিয়েছেন ওই তদন্ত কমিটিরই সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হাসান। এমনি একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (০৫ জুলাই) সকালে সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের তদন্তে ৩ সদস্যবিশিষ্ট একটি একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জকির উদ্দিন আবির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হাসান ও সাইদুল ইসলাম রয়েছেন।

এদিন তদন্ত কমিটি গঠনের পরপরই হঠাৎ ফেসবুকে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরতে দেখা যায়। যেখানে ওই তদন্ত কমিটিরই সদস্য রাব্বি হাসান হোয়াটঅ্যাপে কাউকে লেখেন, ‘একটা মানববন্ধন করাও ছেলেটার ব্যাচমেটগুলো দিয়ে। করতে পারলে খুব ভালো হবে৷’

এ বিষয়ে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি গোলাম ফাহিমুল্লাহ বলেন, কেন্দ্রীয় সংসদ কর্তৃক গঠিত কমিটি যখন তদন্তের আগেই একটা বিভাগকে সাংবাদিক সমিতির বিপক্ষে দাঁড় করানোর নির্দেশনা দিয়ে বিভাগীয় ইস্যু তৈরির পরামর্শ দেয়। তখন তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে। এখন মনে হচ্ছে কেন্দ্রীয় সংসদের তদন্ত কমিটি আই ওয়াশ মাত্র।

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তানভীর হোসাইন বলেন, ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল যে তদন্ত কমিটি গঠন করেছে সেটার প্রতি আমাদের ভরসা ছিল। কিন্তু কমিটি গঠনের কিছুক্ষণ পর একটি স্কিনশট ভাইরাল হলো। যেখানে তদন্ত কমিটির একজন সদস্য দোষীদের সহায়তা করছেন। বিষয়টা দুঃখজনক। এই তদন্ত কমিটি সঠিক তদন্ত রিপোর্ট জমা দেবে কি না সেটা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। আমরা এই তদন্ত কমিটির ওপর ভরসা করতে পারছি না।

এ বিষয়ে জানতে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও তদন্ত কমিটির সদস্য মো. রাব্বি হাসানকে একাধিক বার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X