কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কলেজের দেয়ালে গাড়ির ধাক্কা, বরসহ একই পরিবারের নিহত ৮

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনায় বরসহ পরিবারের আট সদস্য নিহত হয়েছেন। একটি কলেজের সীমানা দেয়ালে তাদের বহনকারী গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৫ জুলাই) সকালের ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

জানা গেছে, প্রাইভেট গাড়িটিতে ১০ জন যাত্রী ছিলেন। সেটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কনের বাড়িতে যাচ্ছিল। গাড়িটির বেপরোয়া গতিতে চলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সম্ভাল জেলার জেভানাই গ্রামে। সকাল সাড়ে ৬টার দিকে জনতা ইন্টার কলেজের দেয়ালে দ্রুতগতিতে গাড়িটি ধাক্কা খেয়ে উল্টে যায়।

গাড়িতে দশজন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য। ঘটনাস্থলেই বর সুরজ নিহত হন। সম্ভালের হর গোবিন্দপুর গ্রাম থেকে পার্শ্ববর্তী বুদাউন জেলার সির্তৌলে কনের গ্রামে যাচ্ছিলেন তারা।

স্থানীয় প্রশাসন জানায়, ঘটনাস্থলেই পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে জীবিত উদ্ধার করা আরও তিনজন আহত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বেঁচে যাওয়া দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের আলিগড়ের একটি চিকিৎসা কেন্দ্রে রেফার করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনকারী অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) অনুকৃতি শর্মা বলেন, এসইউভিটি নিয়ন্ত্রণ হারিয়ে জনতা ইন্টার কলেজের দেয়ালে ধাক্কা দেয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং মেডিকেল দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। পাঁচজনকে মৃত অবস্থায় জেওয়ানাই কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়।

প্রত্যক্ষদর্শীদের রেকর্ড করা ভিডিওতে ভাঙা কাচ, রক্তের দাগ এবং দুমড়েমুচড়ে পড়ে থাকা গাড়ি দেখা গেছে। পুলিশ আরও জানায়, দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X