কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের ওপর হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকার রাফা শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ঘটনাটি ঘটে রোববার, ১ জুন, যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণকেন্দ্রে খাদ্য সংগ্রহের জন্য জড়ো হন শত শত ফিলিস্তিনি। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির তথ্য অনুযায়ী, ঘটনায় অন্তত ১৭৯ জন হতাহত হন, যাদের মধ্যে ২১ জন নিহত। হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থা বলছে, নিহতের সংখ্যা ৩১ জন পর্যন্ত হতে পারে।

ঘটনার পর এক বিবৃতিতে সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “গাজায় ত্রাণের জন্য অপেক্ষারত নিরীহ ফিলিস্তিনিদের নিহত ও আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আমি ঘটনার দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি এবং যারা দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, তারা ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছাকাছি বা ভেতরে কোনো গুলি চালায়নি। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেন, “ঘটনার বিষয়ে ছড়ানো প্রতিবেদনগুলো মিথ্যা ও ভিত্তিহীন। বরং হামাস ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে গাজার মানুষকে ত্রাণকেন্দ্রে যেতে বাধা দিচ্ছে।”

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ মহাসচিবের মন্তব্যকে "অপমানজনক" বলে আখ্যা দিয়েছে এবং এক্স-এ দেওয়া পোস্টে তার বক্তব্যে হামাসের নাম না থাকায় সমালোচনা করেছে।

ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) জানিয়েছে, রাফার রেড ক্রস ফিল্ড হাসপাতালে ১৭৯ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন, যাদের অনেকেই গুলিবিদ্ধ। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সকল রোগী জানিয়েছে, তারা ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষা করছিলেন।

মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) এক বিবৃতিতে জানিয়েছে, খান ইউনিসের নাসের হাসপাতালে তাদের চিকিৎসক দল গুরুতর আহতদের সেবা দিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি ড্রোন, হেলিকপ্টার, ট্যাংক ও সৈন্যরা চারদিক থেকে গুলি চালায়। এমএসএফ জানিয়েছে, তাদের এক কর্মীর ভাইও এই গুলির ঘটনায় নিহত হয়েছেন।

রাফার একজন সাংবাদিক বিবিসিকে বলেন, জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছেই আল-আলম গোলচত্বর এলাকায় শত শত ফিলিস্তিনি জড়ো হন, তখনই ইসরায়েলি ট্যাংক থেকে গুলি চালানো হয়। পরে অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, লোকজন বালুর মধ্যে লুকিয়ে আছেন এবং টানা গুলির শব্দ শোনা যাচ্ছে। তবে ভিডিওটির নির্ভরযোগ্যতা বা সুনির্দিষ্ট স্থান বিবিসি নিশ্চিত করতে পারেনি।

উল্লেখ্য, এই ঘটনা এমন সময় ঘটল, যখন গাজায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ত্রাণ বিতরণ কার্যক্রম বারবার বাধার মুখে পড়ছে। ইসরায়েল ও হামাস একে অপরকে দোষারোপ করছে। বিশেষ করে বেসামরিক মানুষের নিরাপত্তা এবং মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১০

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১১

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৩

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৪

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৫

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৬

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৭

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৮

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৯

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

২০
X