কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১০:০২ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ইরানের হামলায় মর্মান্তিক ক্ষতি হচ্ছে : নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে স্বীকার করেছেন দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (১৮ জুন) এক ভাষণে তিনি বলেন, ইরানের হামলায় ইসরায়েল অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা মর্মান্তিক ক্ষতি ভোগ করছি।

দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে আনাদোলু এজেন্সি নেতানিয়াহুর ভাষণ প্রকাশ করে। নেতানিয়াহু তার দৈনিক ভিডিও বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, গত রাতসহ আমরা ক্রমাগত যোগাযোগে আছি। আমাদের মধ্যে খুব উষ্ণ আলাপ হয়েছে।

তিনি বলেন, আমরা দেখছি যে দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট শক্তিশালী, জনগণ অটল এবং ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী।

এ ছাড়া গাজা উপত্যকায় তীব্র লড়াই চলছে বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না সবাইকে ঘরে ফিরিয়ে আনা যায় এবং হামাস পুরোপুরি পরাজিত হয়।’

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তখন থেকে কমপক্ষে ২৪ জন নিহত এবং শত শত আহত হয়েছেন। অপরদিকে ইরানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি হামলায় ইরানে ৫৮৫ জন নিহত এবং ১,৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। যদিও ওয়াশিংটনভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টসের হিসাবে নিহতের সংখ্যা ৬৩৯ জন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X