কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৭:৩৩ এএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

বাজান তেল শোধনাগারে আরও বিপদের শঙ্কা

ইসরায়েলে ইরানের মিসাইল হামলার দৃশ্য। ছবি : সংগৃহীত
ইসরায়েলে ইরানের মিসাইল হামলার দৃশ্য। ছবি : সংগৃহীত

ইরানের হামলার পর ইসরায়েলের হাইফার বাজান তেল শোধনাগার অবিলম্বে খালি করার নির্দেশ দিয়েছেন সেখানকার মেয়র ইয়োনা ইয়াহাভ।

বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের হামলার পর এ আহ্বান জানান তিনি। রয়্যাল নিউজ সূত্রে এ তথ্য জানা গেছে।

মেয়র ইয়োনা ইয়াহাভ দাবি করেন, ইরানের হামলায় তেল শোধনাগারে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।নির্ভরযোগ্য জ্বালানি সম্পদ হিসেবে এর কার্যকারিতা সীমিত হয়ে পড়েছে।

অন্যদিকে ইসরায়েলের চ্যানেল-১৪ অফিস খালি করে দিতে বলেছে ইরান।

চ্যানেলটি ইরান নিয়ে ব্যাপকভাবে ভুয়া তথ্য প্রচারের জন্য এটি ইরানের টার্গেট লিস্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র।

হিব্রু ভাষার সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম সূত্রে এ তথ্য জানা গেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইরান ইসরায়েলের চ্যানেল ১৪ এর অফিস খালি করতে বলেছে। এটিতে যে কোনো সময় হামলা চালানো হতে পারে।

প্রসঙ্গত, ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে ১৪তম দফার হামলা চালিয়েছে। এ হামলায় এক গুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবারের (১৯ জুন) হামলায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তা সম্পূর্ণ নতুন ধরনের বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম।

ইরানি সংবাদমাধ্যামের দাবি, ইসরায়েলের কয়েক স্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশির ভাগই রাজধানী তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। ইরানের একাধিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রে হতভম্ব ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান বহু যুদ্ধাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা বিমান প্রতিরক্ষাব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

কালবেলা/এসআই/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X