কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৫:১০ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ইরান-ইসরায়েল যুদ্ধের নাম দিয়েছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরান ও ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাম্প্রতিক এই সংঘাতের নাম দিয়েছেন—‘১২ দিনের যুদ্ধ’। ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতি ছয় ঘণ্টার মধ্যে কার্যকর হবে এবং এর মধ্যে দুই দেশ তাদের চলমান সামরিক মিশন শেষ করবে।

সোমবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ ও চূড়ান্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি চলবে ১২ ঘণ্টা, যার পর এই যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে।’

তিনি আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, ১২ ঘণ্টা পর ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। এরপর মোট ২৪ ঘণ্টা পেরোলেই এই যুদ্ধের ইতি ঘটবে এবং তা আন্তর্জাতিকভাবে সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে।

ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতির সময় উভয়পক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ীই চলবে বলে আমরা আশাবাদী। তিনি ইরান ও ইসরায়েলের কূটনৈতিক সাহস, ধৈর্য এবং বুদ্ধিমত্তার প্রশংসাও করেন।

এই সংঘাতের ভয়াবহতা তুলে ধরে ট্রাম্প বলেন, এই যুদ্ধ বহু বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত। কিন্তু তা হয়নি এবং কখনোই হবে না।

পোস্টের শেষে ট্রাম্প তার স্বভাবসুলভ নাটকীয় ভঙ্গিতে বলেন, গড ব্লেস ইসরায়েল, গড ব্লেস ইরান, গড ব্লেস দ্য মিডল ইস্ট, গড ব্লেস দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা এবং গড ব্লেস দ্য ওয়ার্ল্ড!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X