কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

আহত ইরানিদের চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা মোসাদের

ইরান-ইসরায়েলের পতাকা ও মোসাদের লোগো। ছবি : সংগৃহীত
ইরান-ইসরায়েলের পতাকা ও মোসাদের লোগো। ছবি : সংগৃহীত

পাল্টাপাল্টি সংঘাতে আহত ইরানি নাগরিকদের চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সোশ্যাল মিডিয়া পোস্টে মোসাদ এ ঘোষণা দেয়।

বৃহস্পতিবার (২৬ জুন) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সংস্থাটি বলেছে, সাম্প্রতিক সংঘাতে আহত ইরানি নাগরিকদের চিকিৎসা সহায়তা প্রদান করবে তারা। তাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগন্যালের মাধ্যমে যোগাযোগ করতে ইরানিদের উৎসাহিত করা হয়েছে।

পোস্টটিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। এখন ক্ষতির পরিমাণ স্পষ্ট হয়ে উঠছে। এই মুহূর্তে শাসকগোষ্ঠী তার নাগরিকদের যত্ন নেওয়ার দিকে নয় বরং ‘উচ্চ শিক্ষার’ দিকে মনোনিবেশ করছে।

বিবৃতি অনুসারে, মোসাদ সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা পর্যন্ত বিভিন্ন ধরণের পরিষেবা প্রদান করবে।

এই ধরনের পরিষেবা কীভাবে প্রদান করা হবে তা স্পষ্ট নয়। তবে ইরানিদের যোগাযোগ করার আহ্বান জানিয়েছে মোসাদ।

এদিকে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথম বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এ বার্তায় তিনি বিজয়ের ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন।

প্রসঙ্গত, ১২ দিনে সংঘাতে ইরানের সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরমাণু বিজ্ঞানীসহ ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অনেক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। এছাড়া ইরানের বেশিরভাগ পারমাণবিক স্থাপনাও বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির অর্থনীতি বহু বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ভেঙে পড়েছে। বেসামরিক স্থাপনায় ইসরায়েল হামলা করায় নারী-শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন। সে সঙ্গে কয়েক হাজার আহত হয়ে চিকিৎসাধীন। ইরান সরকার সে তালিকা স্পষ্ট করে এখনও জানায়নি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১০

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১১

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১২

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১৪

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

১৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

১৬

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১৭

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১৮

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

২০
X