কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলাল ইরান

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুকান শহরে এক শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (১২ জুলাই) এই ফাঁসি কার্যকর করা হয়। খবর টাইমস অব ইসরায়েলের।

ইরানের বিচার বিভাগ-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজান অনলাইন জানায়, ভুক্তভোগী শিশুটির পরিবার জনসমক্ষে শাস্তি কার্যকরের অনুরোধ জানিয়েছিল।

প্রাদেশিক প্রধান বিচারপতি নাসের আতাবাতি বলেন, ‘এই মামলাটি সমাজে গভীর আবেগের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাই তা বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।’

তিনি আরও জানান, মামলার সামাজিক গুরুত্ব এবং ভুক্তভোগীর পরিবারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বছরের মার্চে নিম্ন আদালত আসামির মৃত্যুদণ্ডের রায় দেয়। পরবর্তী পর্যায়ে ইরানের সর্বোচ্চ আদালত তা বহাল রাখে।

ইরানে ধর্ষণ ও হত্যার মতো অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, চীনের পর ইরান বিশ্বে সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X