কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

এবার পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের প্রেসিডেন্টের দৃঢ় ঘোষণা

মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইরান পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান এ কথা বলেন।

এর আগে ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ প্রকল্প থেকে সরে আসবে না বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সাম্প্রতিক ইসরায়েল-ইরান যুদ্ধে ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এ তথ্য আরাগচি স্বীকার করে নেন। তবে বলেন, তেহরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত থাকতে পারে না। ইরান হাল ছেড়ে দেবে না।

এক দিন পর প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখবে। তিনি বলেন, ইরানের পারমাণবিক ক্ষমতার উন্নয়ন আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পরিচালিত হবে।

পেজেশকিয়ান আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন- ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। আমরা এটি মেনে নিই; কারণ আমরা পারমাণবিক অস্ত্র প্রত্যাখ্যানের পক্ষে এবং এটি আমাদের রাজনৈতিক, ধর্মীয়, মানবিক এবং কৌশলগত অবস্থান। আমরা কূটনীতিতে বিশ্বাস করি। তাই ভবিষ্যতের যে কোনো আলোচনা অবশ্যই যুক্তি অনুসারে হওয়া উচিত। তবে আমরা হুমকি এবং নির্দেশ মেনে নেব না।

তিনি বলেন, ট্রাম্পের দাবি আমাদের পারমাণবিক কর্মসূচি শেষ হয়ে গেছে। এটি কেবল একটি বিভ্রম। আমাদের পারমাণবিক ক্ষমতা আমাদের বিজ্ঞানীদের মনে, স্থাপনাগুলোতে নয়।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X