কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা কতটি?

গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলার পর নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা। ছবি : সংগৃহীত
গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলার পর নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা। ছবি : সংগৃহীত

গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সেখানে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। প্রতিদিনই অসংখ্য ফিলিস্তিনিকে নির্বিচারে গুলি করে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। ত্রাণ ঢুকতে না দেওয়ায় না খেয়ে মরছে গাজার শিশু-কিশোরসহ সব বয়সী মানুষজন। তবুও মানবাধিকারের কথা বলে গলা ফাটানো বিশ্ব মোড়লরা মুখে কুলুপ এঁটেছে। অন্ধের মতো কিছুই দেখছে না তারা।

গাজায় এই যখন মানবিক বিপর্যয়ের অবস্থা তখন সবার মনে প্রশ্ন উঠেছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা কতটি। তারাই বা কেন চুপ। বিশ্ব মোড়লরা কি তাদেরও মুখ বন্ধ করে রেখেছে।

বার্তা সংস্থা এএফপির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এএফপি জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত ১৪২টি রাষ্ট্রকে চিহ্নিত করেছে, যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এ তালিকায় যুক্ত করা হয়েছে ফ্রান্সকেও।

২০২৩ সালের পর থেকে অন্তত ১০টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তাদের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। ২০২৪ সালে ৪টি ক্যারিবীয় দেশ- বাহামাস, বার্বাডোজ, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো এবং ইউরোপের পাঁচটি দেশ- আর্মেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্লোভেনিয়া, স্পেন-ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

ফিলিস্তিনের কিংবদন্তি নেতা ইয়াসির আরাফাত ১৯৮৮ সালে ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন। জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্থায়ী পর্যবেক্ষক মিশন জানিয়েছিল, ১৩৯টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এর সঙ্গে ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের গৃহীত কূটনৈতিক পদক্ষেপগুলো যোগ করলে মোট সংখ্যা দাঁড়াবে ১৪৯।

এএফপি বিশ্বব্যাপী তার ব্যুরো নেটওয়ার্ক থেকে প্রাপ্ত আনুষ্ঠানিক ঘোষণা এবং প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে এই সংখ্যা গণনা করেছে। তাতে দেখা গেছে, অন্তত চারটি দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত ছিল না। দেশগুলো হলো- চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, মাল্টা এবং পাপুয়া নিউ গিনি।

ভ্যাটিকানকেও কিছু গণনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু ভ্যাটিকানের জাতিসংঘের শুধু পর্যবেক্ষক মর্যাদা আছে। এটি কোনো সদস্য রাষ্ট্র নয়। আফ্রিকার তিন দেশ- সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ইথিওপিয়া ও টোগোর ক্ষেত্রে এএফপি ২৫ জুলাই পর্যন্ত কোনো নিশ্চিতকরণ তথ্য পায়নি।

অন্যদিকে, মেক্সিকো ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও এই তালিকায় অনুপস্থিত ছিল। ২০২৪ সালে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ফিলিস্তিনের রাষ্ট্র হিসেবে মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার আইনি প্রভাব ফেলে এমন পদক্ষেপকে মেক্সিকো দীর্ঘদিন ধরে সমর্থন করে আসছে।

সুতরাং, এএফপির হিসাব অনুযায়ী- গাজায় যুদ্ধ শুরুর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের সংখ্যা গণনা করা হচ্ছিল ১৩৯টি, তবে এই তালিকার মধ্যে চারটি বাদ পড়েছে। অর্থাৎ, মোট সংখ্যা ছিল আসলে ১৩৫। এ ছাড়া, তিনটি রাষ্ট্রের স্বীকৃতি এখনো নিশ্চিতকরণ করতে না পারায় সংখ্যা দাঁড়ায় ১৩২টিতে। একই সঙ্গে ভ্যাটিকানকে বাদ দিলে তা হয় ১৩১। কিন্তু মেক্সিকো ও নতুন স্বীকৃতি দেওয়া ১০ দেশ যোগ করলে মোট সংখ্যা দাঁড়ায় ১৪২টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেললাইনে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিলেন, কাটা পড়লেন যুবক

বন্যার্তদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে যুবদল সভাপতি

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

‘প্রেমের প্রস্তাব’ দিয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, তরুণ গ্রেপ্তার

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ জিতবে কে, জানাল অপ্টা সুপারকম্পিউটার

ভারতে নতুন করে করোনার হানা, ২ জনের মৃত্যু

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী / গাফিলতির সুযোগ নেই, পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ

১২ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী মরিয়ম, দিশেহারা পরিবার

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

১০

সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, পালাল ২ ভারতীয়

১১

শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে প্রধান শিক্ষক আটক 

১২

গোলসংখ্যা সমান তবুও মেসির চেয়ে এমবাপ্পে কেন এগিয়ে, কার হাতে উঠছে গোল্ডেন বুট?

১৩

কষ্ট করে জেতা আমাদের ডিএনএর অংশ: স্কালোনি

১৪

অস্ট্রেলিয়ায় ক্যানসার কাউন্সিলের তহবিল সংগ্রহে ‘গুড মর্নিং বাংলাদেশ লাকেম্বা’ অনুষ্ঠিত

১৫

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৬

পানিতে ডুবে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

১৭

চট্টগ্রামের বাঁশখালীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

১৮

মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার

১৯

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি গেল সেনেগাল কোচের

২০
X