কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

ফুটবল থেকে ইসরায়েলকে বয়কটের তোড়জোড়

এস্তোনিয়ার সঙ্গে এক ম্যাচে ইসরায়েল। ছবি : সংগৃহীত
এস্তোনিয়ার সঙ্গে এক ম্যাচে ইসরায়েল। ছবি : সংগৃহীত

ইউরোপীয় ফুটবল ফেডারেশনগুলোকে ইসরায়েল বয়কটের আহ্বান জানিয়ে প্রচার চালাচ্ছে কয়েকটি সংগঠন। তারা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কোয়ারের বিলবোর্ডে বিজ্ঞাপনও সাঁটিয়েছে। এতে বিষয়টি বিশ্বমিডিয়ার নজর কাড়ে।

রয়টার্সের বরাতে বুধবার (১৭ সেপ্টেম্বর) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ফুটবল বিশ্বকাপের আগে #GameOverIsrael প্রচারণা শুরু করে টাইমস স্কয়ারের একটি বিলবোর্ড স্থাপন করা হয়েছে। সেখানে ইউরোপীয় ফুটবল ফেডারেশনগুলোকে ইসরায়েল বয়কটের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার নিউইয়র্কে বিলবোর্ডটি দেখা গেছে। এ সিটিতে আগামী বছর বিশ্বকাপের আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ফাইনালও রয়েছে। কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের সঙ্গে চতুর্বার্ষিক আন্তর্জাতিক প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করছে।

এই প্রচারণায় বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নরওয়ে, স্কটল্যান্ড এবং স্পেনের ফুটবল ফেডারেশনগুলোকে ইসরায়েল জাতীয় দল বয়কট করার এবং গাজায় চলমান হামলার কথা উল্লেখ করে ঘরোয়া প্রতিযোগিতা থেকে ইসরায়েলি খেলোয়াড়দের নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।

রয়টার্স তাৎক্ষণিকভাবে ফিফা, উয়েফা ও ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করে মন্তব্য সংগ্রহ করতে পারেনি।

এক বিবৃতিতে আমেরিকান-আরব বৈষম্যবিরোধী কমিটির জাতীয় নির্বাহী পরিচালক আবেদ আইয়ুব বলেছেন, ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। তাই আমেরিকানদের উচিত আমাদের স্টেডিয়ামগুলোকে যুদ্ধাপরাধের হোয়াইটওয়াশিং প্ল্যাটফর্মে পরিণত হতে দেওয়া থেকে রক্ষা করা।

আইয়ুব বলেন, আমরা আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করছি। প্রতিটি ফুটবল পরিচালনা সংস্থাকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার জন্য অবিলম্বে এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার দাবি করছি। বিশ্বকে বলতেই হবে, ইসরায়েলের খেলা শেষ এবং যুদ্ধাপরাধীদের জন্য খেলাধুলায় কোনো স্থান নেই।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X