কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

গাজায় হামলা আরও জোরদার, ২৪ ঘণ্টায় নিহত ৯১

গাজায় ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েরি হামলায় আরও অন্তত ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় তারা প্রাণ হারান। এ নিয়ে ইসরায়েলি হামলায় নিহতদের সংখ্যা ৬৫ হাজার ৩০০ ছাড়িয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের এই হামলায় নিহতদের মধ্যে নারী, শিশু ও চিকিৎসকদের পরিবারের সদস্যরা রয়েছেন। এমনকি ট্রাকে করে পালিয়ে যাওয়া মানুষকেও নিশানা করেছে ইসরায়েল। ।

প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা সূত্র জানায়, ইসরায়েলি বাহিনী নির্বিচারে আকাশ ও স্থল হামলা জোরদার করেছে। হামলায় বসতবাড়ি, স্কুলে আশ্রয় নেওয়া কেন্দ্র, ত্রাণশিবির এবং একটি ট্রাক লক্ষ্যবস্তু করা হয়। যেখানে মানুষ ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশে শহর ছেড়ে পালাচ্ছিল।

আলাজাজিরা জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়ার পরিবারের সদস্যরাও। শনিবার ভোরে তার পারিবারিক বাড়িতে এক বিমান হামলায় তার ভাই, ভাবি ও তাদের সন্তানরা নিহত হন।

ডা. আবু সালমিয়া বলেন, আমি হাসপাতালে কাজ করছিলাম, তখন আমার ভাই ও তার স্ত্রীর মরদেহ দেখে আমি হতবাক হয়ে যাই। এখন সবকিছুই সম্ভব—কারণ আপনি হয়তো পরে আপনার প্রিয়জনদের মৃত অবস্থায় পাবেন।

হামাস এই হামলাকে চিকিৎসকদের প্রতি একটি ‘রক্তাক্ত সন্ত্রাসী বার্তা’ বলে আখ্যায়িত করেছে এবং জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি বাহিনী প্রায় ১ হাজার ৭০০ স্বাস্থ্যকর্মীকে হত্যা ও ৪০০ জনকে আটক করেছে।

এদিকে, গাজা শহরের নাসর এলাকায় একটি ট্রাক লক্ষ্য করে চালানো আরেকটি হামলায় চারজন নিহত হয়েছে। ট্রাকটিতে বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় রক্তাক্ত মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল।

আলজাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানান, ইসরায়েলি ড্রোন, কামান, বিস্ফোরক রোবট দিয়ে পুরো এলাকা ধ্বংস করছে। এটি যেন ভূমিকম্পের মতো অনুভূত হচ্ছে। তিনি বলেন, অনেক সময় উদ্ধারকারী দল ও মেডিকেল কর্মীরা আহতদের কাছে পৌঁছাতে পারছেন না, কারণ পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক।

গাজা সিভিল ডিফেন্স জানায়, আগস্ট মাস থেকে শুরু হওয়া হামলায় গাজা সিটি থেকে এখন পর্যন্ত সাড়ে চার লাখের বেশি মানুষ পালিয়ে গেছে। শহরটিতে একসময় প্রায় ১০ লাখ মানুষ বসবাস করত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X