কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় সরকারি বাহিনী ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ার সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) উত্তরাঞ্চলীয় নগরী আলেপ্পোতে সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, আলেপ্পোতে কুর্দি বাহিনীর বোমা হামলায় সোমবার সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর এক সদস্য ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হন।

এই ঘটনার পর আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিহ— দুই জেলায় উত্তেজনা বাড়তে থাকে। পরে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি বাহিনী ওই দুই জেলায় বিস্ফোরকভর্তি ড্রোন নিক্ষেপ করে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সেনারা এলাকাগুলো ঘিরে রাখে।

সিরিয়ার সানা সংবাদ সংস্থা জানায়, সংঘর্ষে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-গারিব স্থানীয়দের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন এবং সংঘর্ষপূর্ণ অঞ্চল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

এসডিএফ এক বিবৃতিতে সরকারি বাহিনীর ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, দামেস্কপন্থি বাহিনীই আলেপ্পোর কুর্দি অধ্যুষিত এলাকায় ‘ট্যাংক নিয়ে’ আগ্রাসন চালিয়েছে।

সংগঠনটি জানায়, স্থানীয় কুর্দি নিরাপত্তা বাহিনী আসাইশকে সহায়তা করতে অনেক বাসিন্দা আত্মরক্ষায় অস্ত্র তুলে নিয়েছে।

কালবেলা/এমএসকেএম/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X