কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যে সাত ইসরায়েলি মুক্তি পেলেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতার জন্য লড়াইরত গোষ্ঠী হামাস গাজায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করেছে। সোমবার সকাল ৮টার কিছু পরে তারা সাত জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রসের হাতে তুলে দেয়। এখন এই জিম্মিদের ইসরায়েলি বাহিনীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলের সেনাবাহিনী এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, রেড ক্রস তাদের নিশ্চিত করেছে যে, হামাস সাতজন জিম্মিকে হস্তান্তর করেছে।

তারা হলেন—ইতান মোর, গালি বারম্যান, জিভ বারম্যান, মাতান অ্যাগ্রেস্ট, ওমরি মিরান, আলন এহল ও গাই গিলবোয়া দালাল।

এই জিম্মিদের মুক্তির প্রতিক্রিয়ায় ইসরায়েলও ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে ছাড়বে বলে জানিয়েছে। তাদের মধ্যে ২৫০ জনের যাবজ্জীবন কারাদণ্ড ছিল।

তবে ফিলিস্তিনের বিখ্যাত নেতা মারওয়ান বারঘৌতি এই মুক্তিপ্রাপ্তদের তালিকায় নেই। অনেকেই তাকে ‘ফিলিস্তিনের ম্যান্ডেলা’ বলে ডেকে থাকেন।

এর আগে শুক্রবার, ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, এই যুদ্ধবিরতি শুরু হওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই হামাসকে জিম্মিদের ছেড়ে দিতে হবে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X