কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

মাউন্ট লেবাননে হামলা চালাল ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলি বিমান হামলায় মাউন্ট লেবানন অঞ্চলের শুফ জেলার সিবলিন গ্রামে অন্তত একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর শাফাক নিউজের।

মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলায় একটি পানিবাহী পিকআপ ট্রাক লক্ষ্যবস্তু করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে গাড়িটি ও আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী হামলার দায় স্বীকার করে দাবি করেছে, এতে হিজবুল্লাহর এক সদস্যকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। একই দিনে এটি ছিল দ্বিতীয় এমন হামলা।

এর আগে মঙ্গলবারই দক্ষিণ লেবাননের মারকাবা-আদাইসেহ সড়কে ইসরায়েলি ড্রোন হামলায় আরও একজন নিহত এবং তিনজন আহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৪০ জন নিহত এবং ৯৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X