কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০১:২৭ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শ্রেণিকক্ষে পড়াতে পড়াতে শিক্ষকের মৃত্যু

শ্রেণিকক্ষে ক্লাস নিচ্ছেন এক শিক্ষক। ছবি : এসপিএ
শ্রেণিকক্ষে ক্লাস নিচ্ছেন এক শিক্ষক। ছবি : এসপিএ

শ্রেণিকক্ষে ক্লাস নেওয়ার সময় মাথা ঘুরে পড়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর গালফ নিউজ।

মারা যাওয়া ওই স্কুলশিক্ষকের নাম আয়শা আল এনাজি (৪৪)। তিনি সৌদি আরবের সীমান্তবর্তী শহর আরারের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

সৌদি আরবের সীমান্তবর্তী জেলার রেড ক্রিসেন্ট জানিয়েছে, ওই শিক্ষক বেশকিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি বিদ্যালয়ে ক্লাস নেওয়ার সময় ছাত্রদের সামনে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার প্রায়ই মাথা ঘোরা, বমি ও মাথা ব্যথার সমস্যা ছিল।

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলের গভর্নর প্রিন্স ফয়সাল বিন খালিদ শ্রেণিকক্ষে শিক্ষকের মৃত্যুতে তার কাজের স্বীকৃতিস্বরূপ স্থানীয় শিক্ষা বিভাগকে একটি হলরুম তার নামে নামকরণের নির্দেশ দিয়েছেন।

এর আগেও দেশটিতে শ্রেণিকক্ষে শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। এমনকি গত আগস্ট মাসে নতুন একাডেমিক ইয়ারের শুরুর দিন মক্কায় একটি শ্রেণিকক্ষে হার্ট অ্যাটাকে এক শিক্ষকের মৃত্যু হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলীর গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X