কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় জরুরি মেডিকেল সহায়তার করিডোর খুলে দেওয়ার আহ্বান

ফিলিস্তিনি উদ্ধারকারীরা উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থীশিবিরে উদ্ধার কাজ করছেন। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনি উদ্ধারকারীরা উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থীশিবিরে উদ্ধার কাজ করছেন। ছবি : সংগৃহীত

ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। পাল্টাপাল্টি হামলার তিন দিন পার হলেও দুপক্ষের মধ্যে এখনো লড়াই চলায় দুই দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এমন থমথমে পরিস্থিতিতে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর মারাত্মক সংকট দেখা দিয়েছে। ফলে আহত মানুষকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় হাসপাতালগুলোর জন্য জরুরি মেডিকেল সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে নিরাপদ করিডোর উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার দিবাগত রাতে গাজার খান ইউনুসে চারটি অ্যাম্বুলেন্সকে টার্গেট করেছে ইসরাইলি বাহিনী। বেইত হানুনেও বোমা হামলা করা হয়েছে। এর ফলে শহরটিতে একটিমাত্র হাসপাতাল সেবা দেয়ার সক্ষমতা হারিয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রতিশোধের হামলা সবেমাত্র শুরু। অর্থাৎ এর চেয়েও ভয়াবহ হামলা অপেক্ষা করছে। নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গাজায় পানি, বিদ্যুৎ, খাদ্যসহ সব রকম মৌলিক সার্ভিস বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর ফলে ওই শহরে বসবাসকারী প্রায় ২০ লাখ ফিলিস্তিনির অবস্থা খুবই সংকটাপন্ন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আলাদা এক বিবৃতিতে বলেছে, স্বাস্থ্য সেবাখাত সচল রাখার ক্ষেত্রে বিদ্যুৎ নেই বললেই চলে। এতে অসুস্থ ব্যক্তিদের জীবন ঝুঁকিতে পড়েছে।

উল্লেখ্য, গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ হামলা চালালে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় হতাহতের সংখ্যাও বাড়ছে হু হু করে। এই যুদ্ধে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

১০

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

১১

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

১২

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

১৩

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

১৪

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

১৫

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

১৬

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

১৭

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

১৮

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

১৯

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০
X