মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৫:৪৭ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে হামলার মূল নায়ক কে এই ফিলিস্তিনি ‘পঙ্গু’ নেতা ?

ধারণা করা হয়, এই ছবির ব্যক্তিই মোহাম্ম দায়েফ। ছবি: সংগৃহীত
ধারণা করা হয়, এই ছবির ব্যক্তিই মোহাম্ম দায়েফ। ছবি: সংগৃহীত

চার দিন ধরে চলছে হামাস-ইসরায়েল যুদ্ধ। ইসরায়েলে হামাসের হামলার পেছনে মূল কারিগর হিসেবে ধরা হচ্ছে গোষ্ঠীটির সামরিক শাখা আল-ক্বাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দায়েফকে। ফিলিস্তিনি পঙ্গু এই নেতা গাজার একটি শরণার্থী শিবিরে জন্ম নেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যোগ দেন ইসরায়েলবিরোধী লড়াইয়ে।

মোহাম্মদ দায়েফ ২০০২ সালে আল-ক্বাসাম ব্রিগেডের প্রধান নিযুক্ত হন। ইসরায়েলি বাহিনী দায়েফের ওপর অন্তত ৭ দফা অতর্কিত হামলা চালায়। এসব হামলায় তার দুই শিশুসন্তান, স্ত্রী মারা যান। গুরুতর আহত হন তিনি। এসব হামলায় তিনি তার এক চোখ, এক পা ও এক হাত হারান।

দায়েফ ১৯৭৩ সালে আরব-ইসরায়েল যুদ্ধে লড়েছেন ফিলিস্তিনের হয়ে। নিজের লক্ষ্যের বিষয়ে আল-ক্বাসাম ব্রিগেডের এই নেতা বলেন, আমাদের জনগণের বিরুদ্ধে ক্রমাগত অপরাধ, দখলদারদের আন্তর্জাতিক আইনবিধি অস্বীকার, দখলদারদের প্রতি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সমর্থনের পরিপ্রেক্ষিতে আমরা এসব বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।

মোহাম্মদ দায়েফ ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক সংলাপ-রাজনীতির পরিবর্তে তেল আবিবের সঙ্গে সরাসরি সংঘাতে যেতেই বেশি আগ্রহী। সেই ধারাবাহিকতায় দায়েফ ২০১০ সালে একটি নিবন্ধ লেখেন। সেখানে তিনি চলমান সংকটের পরিপ্রেক্ষিতে কীভাবে ইসরায়েলের সঙ্গে লড়তে চান, তা তুলে ধরেন।

আল-ক্বাসাম ব্রিগেড প্রধানের শৈশব-কৈশোরের ব্যাপারে খুব একটা তথ্য পাওয়া যায় না। এমনকি তার পরিবার ও বাবা-মায়ের তথ্যও পাওয়া যায় না। ইসরায়েলি গোয়েন্দারা মনে করে, মোহাম্মদ দায়েফের আসল নাম মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরি।

মোহাম্মদ দায়েফের হামাস-সংশ্লিষ্টতার শুরু হয় তার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকে। তিনি যখন ইসলামিক ইউনিভার্সিটি অব গাজায় পড়ালেখা করছিলেন, তখন তিনি মুসলিম ব্রাদারহুডের আদর্শে অনুপ্রাণিত হন। পরে তিনি সক্রিয়ভাবে হামাসে যোগ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১০

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১১

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৩

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৪

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৫

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৭

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৮

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৯

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X