কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় প্রাণ গেল রয়টার্সের সাংবাদিকের

নিহত সংবাদিক ইশাম আব্দুল্লাহ। ছবি : রয়টার্স
নিহত সংবাদিক ইশাম আব্দুল্লাহ। ছবি : রয়টার্স

টানা সপ্তাহ পার করেছে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত। হামলা পাল্টা হামলার পদক্ষেপ নিচ্ছে দেশ দুটি। তবে এবার ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন রয়টার্সের এক সংবাদিক। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ছয় সাংবাদিক। প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তা সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত লেবাননের হিজবুল্লাহর হামলা জবাবে পাল্টা হামলা চালিয়েছিল দেশটি। এ সময় ইশাম আব্দুল্লাহ নামে রয়টার্সের এক সাংবাদিক আহত হয়েছেন।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ইশাম দক্ষিণ লেবাননে কাজ করা রয়টার্সের ক্রুদের সঙ্গে সরাসরি সিগন্যাল দেওয়ার কাজ করছিলেন। তিনি ছাড়াও ওই হামলায় রয়টার্সের আরও দুজন সাংবাদিক আহত হয়েছেন। এ ছাড়া আহতদের মধ্যে আলজাজিরা ও এজেন্সি ফ্রান্স প্রেসের সাংবাদিক রয়েছেন। এ সাংবাদিকেরা ইসরায়েল লেবানন সীমান্তের আলমা আল-সাব এলাকায় কাজ করছিলেন।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় সাংবাদিকেরা সবাই ‘প্রেস ‘ লেখা জ্যাকেট পরে ছিলেন। তারা পাহাড়ের ওপর খোলা জায়গায় ছিলেন। তাদের ওপর একটি দল নজরদারি চালাচ্ছিল এবং স্পষ্ট দেখতে পাচ্ছিল যে এটি সাংবাদিকদের দল ছিল।

এ ঘটনার একটি ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, হঠাৎ একটি বিস্ফোরণের পর এলাকাটি ধোঁয়ায় ছেয়ে যায়।

প্রেস গেজেট জানিয়েছে, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত ১০ সাংবাদিক নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X