কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৯:২৮ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

এবার ইরানে ভূমিকম্প

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইরানে ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল রোববার (১৪ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে ৫ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজি সেন্টার এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

গতকালের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল খুজেস্তান প্রদেশের রামশিরের মোশরাগেহ শহরে।

ইরানের ভূমিকম্পের আগে একই দিন প্রতিবেশী আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রোববার (১৫ অক্টোবর) প্রদেশটির রাজধানীতে ৬ দশমিক ৩ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে একজন নিহত এবং আরও বেশ কয়েক জন আহত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রোববার হেরাতে প্রথমে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। প্রথম ভূমিকম্পের ২০ মিনিট পর ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

এর আগে গত ৭ অক্টোবর হেরাতের একই এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের পরপরই আরও আটটি শক্তিশালী আফটারশকের ঘটনা ঘটে। এসব ঘটনায় হেরাতের গ্রামীণ এলাকায় অনেক বাড়িঘর ধসে যায়। এতে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের ৯০ শতাংশ নারী ও শিশু। আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ।

জাতিসংঘ বলছে, গত ৭ অক্টোবরের ভূমিকম্পে জিন্দা জান জেলার অন্তত ছয়টি গ্রাম সম্পূর্ণরূপে মাটির সঙ্গে মিশে গেছে। এই ভূমিকম্পে ১২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১০

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১১

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১২

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৩

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৪

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৫

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৬

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৭

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৮

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৯

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

২০
X