কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ত্রাণ পেয়েও যে কারণে হতাশ ফিলিস্তিনিরা

রাফাহ সীমান্তে ত্রাণবাহী ট্রাক। ছবি : রয়টার্স
রাফাহ সীমান্তে ত্রাণবাহী ট্রাক। ছবি : রয়টার্স

অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশের জন্য রাফাহ সীমান্ত খুলে দিয়েছে মিসর। তবে ত্রাণ পেয়েও হতাশা প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার শুরুতে ১০০ ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছিল। তবে শেষ পর্যন্ত মাত্র ২০ ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

গাজায় ত্রাণ পাঠানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, প্রথম চালানে কেবল ২০ ট্রাক ত্রাণ সহায়তা পাঠানো হবে। এ ছাড়া রাফাহ সীমান্তে সবমিলিয়ে ১৫০টির মতো ট্রাক অপেক্ষমাণ। যদি এগুলো অনুমতি পায় তবে পরবর্তী সময়ে প্রবেশ করতে পারে। এগুলোর প্রবেশ করা অনুমতির ওপর নির্ভরশীল।

গাজার বাসিন্দারা জানান, আমরা প্রত্যাশিত মেডিকেল ও খাবার ত্রাণ পাচ্ছি। তবে আমাদের তেল নেই। যা উদ্বেগের বিষয়। বর্তমানে আমাদের পাঁচটি হাসপাতাল পরিষেবার বাইরে চলে গেছে। এ ছাড়া দুটি হাসপাতাল কোনোরকমে টিকে আছে। তেল সংকটের কারণে এগুলো উল্লেখযোগ্য বিভাগ বন্ধ রয়েছে।

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধের কারণে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। তাদের অবরোধের কারণে সেখানে বাইরে থেকে কোনো সহায়তা প্রবেশ করতে না পারায় ২৩ লাখের মানুষের এই অঞ্চলে খাদ্য, ওষুধ ও পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের ১৫তম দিনে গাজায় প্রবেশের একমাত্র পথ রাফাহ ক্রসিং খুলে দিয়েছে মিসর। এরপরই এই পথ দিয়ে গাজায় মানবিক সহায়তা নিয়ে ট্রাকের একটি বহর প্রবেশ করেছে।

মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়, ইসরায়েল ও হামাসের যুদ্ধের ১৫তম দিনে বেশ কয়েকটি ট্রাক রাফাহ ক্রসিং দিয়ে ২৩ লাখের মানুষের গাজায় প্রবেশ করছে।

ইসরায়েল ও হামাসের যুদ্ধের কারণে প্রায় তিন হাজার টন মানবিক সহায়তা নিয়ে দুই শতাধিক ট্রাক রাফাহ ক্রসিংয়ের মিসর প্রান্তে দিনের পর দিন আটকা পড়েছিলে। এরপর গত বৃহস্পতিবার মিসরের প্রেসিডেন্ট সেখানে ত্রাণ সহায়তা পৌঁছাতে রাফাহ ক্রসিং খুলে দিতে রাজি হন। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাফাহ টার্মিনাল ব্যবহার করে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে একমত হওয়ার পর এ বিষয়ে ঘোষণা দেয় মিসরীয় কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X