কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ নৌমহড়ায় ইরান, যুদ্ধজাহাজে ফিলিস্তিনের পতাকা

শনিবার পারস্য উপসাগরে নৌমহড়া চালিয়েছে ইরান। ছবি : সংগৃহীত
শনিবার পারস্য উপসাগরে নৌমহড়া চালিয়েছে ইরান। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে পারস্য উপসাগরে নৌমহড়া চালিয়েছে ইরান। গতকাল শনিবার (২১ অক্টোবর) পারস্য উপসাগরের উত্তরে আহভাজ, হেন্দিজান, আরভান্দকানার ও ইমাম হাসান মোজতবি (আ.) নৌঘাঁটিতে অনুষ্ঠিত হয়েছে। খবর মেহের নিউজ এজেন্সির।

ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি বাখশাই বলেছেন, ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সমর্থনের অংশ হিসেবে এই মহড়া পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, মহড়ায় অংশ নেওয়া যুদ্ধজাহাজে ইরান, ফিলিস্তিন ও প্রতিরোধ জোটের পতাকা শোভা পেয়েছে। মহড়ায় অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের নিপীড়িত জনগণকে রক্ষায় নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলি হামলায় প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান।

এ ছাড়া ইরানের বিভিন্ন শহরে প্রতিদিনই ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। ইরানি প্রভাবশালী ব্যক্তিরা বিবৃতি দিচ্ছেন। একই সঙ্গে গাজায় ইসরায়েলি হামলা বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১০

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১১

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১২

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৩

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৪

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৫

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৬

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৭

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৮

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৯

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

২০
X