কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল ঘিরে রেখেছে ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন কিছুতেই মানতে পারছেন না ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। অত্যাধুনিক-বিধ্বংসী সব মিসাইল, ড্রোন আর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলকে যেন ঘিরে রেখেছে ইরান। যে কোনো সময় দেশটিকে চুরমার করে ফেলতে চায় ইরান। আর এতেই ভয় পেয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল! মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে বাইডেন সরকার। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে অত্যাচার চালাচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর মধ্যে সব সীমাই পার করে ফেলেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল।

এর আগে, রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ইসরায়েল-হামাস সংঘর্ষের মধ্যে মধ্যপ্রাচ্যে নিজের সামরিক তৎপরতা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ওই এলাকায় দুটি রণতরী পাঠিয়েছে দেশটি। এবার অঞ্চলটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে পেন্টাগন।

গত শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, মার্কিন বাহিনীর সুরক্ষা বাড়াতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি স্থানে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (টিএইচএএডি) ব্যাটারি ও অতিরিক্ত প্যাট্রিয়ট ব্যাটালিয়ন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, ইরান ও তার প্রক্সি বাহিনীকে মোকাবিলা করা এবং ইসরায়েলকে সমর্থনের সামগ্রিক প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু ইরান নয়, ইসরায়েলের বিরুদ্ধে হুংকার ছাড়ছে সৌদি, মিসর, লেবানন, সিরিয়া থেকে শুরু করে প্রায় প্রতিটি আরব রাষ্ট্র। আরব বিশ্বের সাথে আবার সুর মেলাচ্ছেন শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। আর এসব কিছু দেখে গোলমেলে লাগছে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১৪০০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক বোমাবর্ষণ করেছে। গাজার কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের বিমান হামলায় ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ হাজার শিশু ও অধিকাংশই নারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X