মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েল-আমেরিকাকে সতর্ক করলেন বারাক ওবামা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন ইস্যুতে এবার ইসরায়েল ও আমেরিকাকে সতর্ক করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। চলমান এ সংঘাত নিয়ে গত সোমবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকারে’র প্রতি সমর্থন জানিয়েছে ওবামা বলেন, গাজায় খাদ্য এবং পানি সরবরাহ বন্ধের ফলে ইসরায়েলের প্রতি ফিলিস্তিনিদের খারাপ মনোভাব তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক সমর্থন ইসরায়েলের প্রতি আরও কমে যাবে। যুদ্ধে মানুষের জীবনকে উপেক্ষা করে ইসরায়েলি সেনাবাহিনী যে কৌশল নিয়েছে, তার প্রভাব হতে পারে বিপরীতমুখী।

ওবামা আরও বলেন, গাজার বেসামরিক লোকজনের জন্য খাদ্য, পানি ও বিদ্যুৎ বন্ধ করে দেওয়া ইসরায়েল সরকারের সিদ্ধান্ত শুধু ক্রমবর্ধমান মানবিক সংকটের অবনতির জন্যই হুমকি এমন নয়। একই সঙ্গে এতে প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিলিস্তিনিদের মধ্যে আরও কঠোর মনোভাব সৃষ্টি করতে পারে। এ ঘটনা চলে যেতে পারে ইসরায়েলের শত্রুদের হাতে।

এ সময় নাইন-ইলেভেনের হামলার প্রসঙ্গ টেনে ওয়াশিংটনের মতো একই ধরনের ভুল না করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। ওই ঘটনার পর একাধিক যুদ্ধে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র। ওবামা বলেন, যুদ্ধে লিপ্ত হওয়ার সময় আমেরিকা নিজেও মাঝেমধ্যে আমাদের সমুন্নত মূল্যবোধ থেকে ছিটকে পড়েছে। নাইন-ইলেভেনের পর আল-কায়েদার হাত থেকে নিজেদের রক্ষা করতে নেওয়া পদক্ষেপের সময় যুক্তরাষ্ট্র এমনকি আমাদের মিত্রদের উপদেশও কানে তুলতে আগ্রহী ছিল না।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১৪০০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক বোমাবর্ষণ করেছে। গাজার কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের বিমান হামলায় ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ হাজার শিশু ও অধিকাংশই নারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১০

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১১

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১২

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৩

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৪

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৫

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৭

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৮

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৯

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

২০
X