কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৩:৪৯ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আরেক দেশে হামলা চালিয়ে ৮ সেনাকে হত্যা করল ইসরায়েল

সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা। ছবি : এএফপি
সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা। ছবি : এএফপি

প্রতিবেশী দেশ সিরিয়ায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশটির আট সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় ১টা ৪৫ মিনিটে দারা অঞ্চলে এ হামলা হয়।

বুধবার সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান সিরিয়ার সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এ সময় মর্টার লঞ্চার ছোড়া হয়েছে।

এর আগে গত রোববার সকালে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানায়, ইসরায়েল আলেপ্পো এবং দামেস্ক বিমানবন্দরে হামলা করেছে। এতে করে দুই এয়ারপোর্টের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ সময় এক বেসামরিক নাগরিকের মৃত্যু এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন বলে জানায় সানা।

এদিকে ইরান বারংবার হিজবুল্লাহর মাধ্যমে ইসরায়েলে হামলার হুমকি দিয়ে আসছে। গাজায় হামলা বন্ধ না হলে এবং সেখানে অবিলম্বে পানি, জ্বালানি ও ওষুধ সরবারহ চালু না করলে ইসরায়েলের ওপর হামলার এ হুমকি দেয় ইরান।

এর আগেও ১৪ এবং ১২ অক্টোবরে সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইসরায়েল। ১২ অক্টোবর দামেস্ক এয়ারপোর্টে হামলা চালানো হয়।

চলমান সংঘাত চরম আকার ধারণের পূর্বে বহুবার এ দুই এয়ারপোর্টে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অস্ত্র সরবারহ বন্ধে ইসরায়েল এমন হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X