কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

এবার গাজায় মুঠোফোন ও ইন্টারনেট সেবা বন্ধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলি বোমা হামলার কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইন্টারনেট ও মুঠোফোন সেবা বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এসব সেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি টেলিকম প্রতিষ্ঠান। খবর আনাদোলুর।

ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন কোম্পানি এক বিবৃতিতে বলেছে, অধিকৃত পশ্চিম তীরের সঙ্গে সংযুক্ত লাইন ও টাওয়ার তীব্র ইসরায়েলি বোমা হামলার কারণে গাজায় ল্যান্ডলাইন, বেতার ও ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। পশ্চিম তীরের মোবাইল নেটওয়ার্ক অপারেটর ওরেদু প্যালেস্টাইন পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ফিলিস্তিনের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একটি সূত্র আনাদোলুকে বলেছে, গাজা উপত্যকা থেকে হঠাৎ করে পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এর কারণ এখনো জানা যায়নি।

এদিকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গাজার পরিচালনা কক্ষ এবং সেখানে কর্মরত কর্মীদের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছে না। এ কারণে আহতদের দৌড়গড়ায় অ্যাম্বুলেন্সে সেবা পৌঁছানো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X