কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ঢুকল আরও ৩৩ ত্রাণবাহী ট্রাক, নেই জ্বালানি

রোববার রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে। ছবি : সংগৃহীত
রোববার রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খাবার, পানি ও ওষুধ নিয়ে আরও ৩৩টি ট্রাক প্রবেশ করেছে। গতকাল রোববার (২৯ অক্টোবর) রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে এসব ত্রাণবাহী ট্রাক ঢুকেছে বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ সহায়তাবিষয়ক সংস্থা ওসিএইচএ। খবর আলজাজিরার।

সোমবার ওসিএইচএ বলেছে, রোববার আরও ৩৩টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছি। ২১ অক্টোবরের পর গতকালই সবচেয়ে বেশি ত্রাণসহায়তা প্রবেশ করেছে। গত ২১ অক্টোবর রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় সীমিতভাবে ত্রাণসহায়তা প্রবেশ পুনরায় শুরু হয়েছিল।

তবে এবারের ত্রাণসহায়তায়ও কোনো জ্বালানি পাচ্ছেন না গাজাবাসী। যদিও গাজার হাসপাতালগুলো বারবার জ্বালানি সহায়তার কথা বলে আসছে।

রোববারের ৩৩ ট্রাক ত্রাণসহায়তা নিয়ে ৭ অক্টোবরের পর গাজায় মাত্র ১১৭টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করল। যদিও এই যুদ্ধের আগে গাজায় প্রতিদিন গড়ে প্রায় ৫০০ ট্রাক ত্রাণসহায়তা যেত।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। ইসরায়েলি অবরোধের কারণে সেখানে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। তাদের অবরোধের কারণে সেখানে বাইরে থেকে কোনো সহায়তা প্রবেশ করতে না পারায় এই অঞ্চলে খাদ্য, ওষুধ ও পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গত শনিবার রাফাহ ক্রসিং প্রথবারের মতো মাত্র ২০ ট্রাক ত্রাণসহায়তা প্রবেশ করে।

২৩ লাখের মানুষের জন্য এত স্বল্প পরিমাণ সহায়তা নিয়ে তখনই হতাশা প্রকাশ করেন গাজাবাসী। তারা বলছেন, এত স্বল্প পরিমাণ ত্রাণসহায়তা এসেছে যে তা ‘মহাসমুদ্রে এক ফোঁটা পানির মতো’।

স্বাস্থ্যকর্মীরা বলছেন, ইসরায়েলি বোমা হামলায় হাজার হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে আসছে। তাদের চিকিৎসায় সরঞ্জাম প্রয়োজন। হাসপাতালে জেনারেটর সচল রাখতে জ্বালানির প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

১০

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

১১

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১২

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১৩

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১৪

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ টাকা

১৫

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৬

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৭

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৮

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৯

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

২০
X