কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হামলার পর ইসরায়েলকে ইয়েমেনের কড়া হুঁশিয়ারি

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় অস্থিরতা বেড়েই চলছে। গাজা ও পশ্চিম তীরে হামলার পর লেবানন সীমান্তে হামলা-পাল্টা হামলা ঘটেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলে একাধিকবার হামলা চালিয়েছে ইয়েমেন। এবার তারা দেশটিকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। খবর বিবিসির।

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি জানিয়েছে, তারা ইসরায়েলকে লক্ষ্য করে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার সকালেও ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর এইলাতে বিমান হামলার সাইরেন শোনা গেছে। এরপর লোহিত সাগরের উপকূলীয় এলাকা থেকে একটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল।

হুথির সামরিক শাখার মুখপাত্র ইয়াহইয়া সারি টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, তারা ইসরায়েলকে লক্ষ্য করে তিনবার হামলা চালিয়েছেন। এ হামলা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সারি বলেন, ইসরায়েল ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হুথিরা দেশটিতে স্পেশাল অপারেশন অব্যাহত রাখবে।

এর আগে, ইসরায়েলের ওপর ড্রোন হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী হুথিরা এ হামলার দায় স্বীকার করেছে।

হুথি সরকারের প্রধানমন্ত্রী আবদেল আজিজ বিন হাবতার এএফপিকে বলেন, ইসরায়েলে হামলা চালানো এ ড্রোনগুলো ইয়েমেনের।

এদিকে ইয়েমেন ছাড়াও মঙ্গলবার লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে তাদের সীমান্তে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পায়নি তারা।

সেনাবাহিনী আরও জানিয়েছে, লেবাননের হামলার জবাবে তারা পাল্টা হামলা করেছে। এ ছাড়া তারা ইসরায়েলে হামলার পরিকল্পনাকারী অপর এক দলকে লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের মেতুলায় সবশেষ ঘণ্টায় হামলার একটি সতর্কবার্তা সক্রিয় ছিল। এ ছাড়া লেবাননের দুটি ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে বলে শনাক্ত করেছে তারা। এগুলো তাদের সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১০

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১১

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১২

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৩

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৪

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৫

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৬

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৭

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৯

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

২০
X