কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি পরিবারের ৪২ জন নিহত

এ ছবির সবাইসহ পরিবারের তিন প্রজন্মের ৪২ জন নিহত হয়েছেন ইসরায়েলি হামলায় । ছবি :  ‍সিএনএন
এ ছবির সবাইসহ পরিবারের তিন প্রজন্মের ৪২ জন নিহত হয়েছেন ইসরায়েলি হামলায় । ছবি : ‍সিএনএন

ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী একটি ফিলিস্তিনি পরিবার দাবি করেছে, গাজায় এক দিনে তাদের পরিবারের তিন প্রজন্মের ৪২ জনকে হত্যা করা হয়েছে।

সিএনএনকে তারিক হামুদা এবং তার স্ত্রী মানাল বলেন, চলমান যুদ্ধে তাদের পরিবারে ৪২ আত্মীয় নিহত হয়েছেন। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় আগে তারা মারা গেছেন।

এ দম্পতি জানান, ইসরায়েলি বিমান হামলায় তাদের পরিবারের সবাই নিহত হন। গাজা শহরের শেখ ইজলিন অঞ্চলে ১৯ অক্টোবর তাদের পরিবারের সদস্যদের ওপর এ হামলা করে তাদের হত্যা করা হয় বলে দাবি করেন তারা।

তারিক হামুদা এবং তার স্ত্রী মানাল যুক্তরাষ্ট্রে মিনেসোটার ম্যাপেল গ্রোভে থাকেন। হামুদা সিএনএনকে বলেছেন, ১৯ অক্টোবর পরপর দুটি বিস্ফোরণে তার স্ত্রী, চার ভাই, এক বোন এবং তাদের বেশিরভাগ সন্তানকে হারিয়েছেন। তাদের বাড়িটি ধ্বংস হয়ে গেছে। তারাও গাজার একই পাড়ার বাসিন্দা ছিলেন। তবে ২০০৪ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

এদিকে বৃহস্পতিবার (২ নভেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আশরাফ আল-কুদরা বলেছেন, ইসরায়েলি বোমা হামলায় গাজায় ৯ হাজার ৬১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৭৬০ জন শিশু রয়েছে।

অন্যদিকে ইসরায়েলি হামলায় অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার ফিলিস্তিনি।

অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৪০০ জনের বেশি। এ ছাড়া আহত হয়েছে আরও সাড়ে চার হাজারের বেশি মানুষ।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X