কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পাথরের বদলে ফিলিস্তিনিদের হাতে রকেট-ক্ষেপণাস্ত্র তুলে দিলেন যিনি

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

দশকের পর দশক ফিলিস্তিনি তরুণদের প্রতিরোধ অস্ত্র ছিল পাথর বা ইটের টুকরো। কিন্তু গেল ৭ অক্টোবর তারা ইসরায়েলের অভ্যন্তরে যে অভিযান চালিয়েছে, সেখানে দেখা গেল ভিন্ন এক রূপ। অভিযানে রকেট, ক্ষেপণাস্ত্র ও আধুনিক সব অস্ত্র ব্যবহার করে ফিলিস্তিনিরা। যাতে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা। ফলে, প্রশ্ন ওঠে- ইটের টুকরোর পরিবর্তে কে তাদের হাতে রকেট-ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মতো অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র তুলে দিল?

এতদিন বলা হতো ইসরায়েলের আকাশ অজেয়। যুদ্ধে তারা কেবল মারতে শিখেছে। ফিলিস্তিনিরা নয়, এই মিথ ধ্বংস করেছেন একজন ইরানি শিল্প প্রকৌশলী। যিনি মোটর অপারেটর হিসেবে শুরু করেছিলেন দেশসেবা। যাকে বলা হয় ইরানের ‘মিসাইল প্রযুক্তির জনক’। তিনি- হাসান তেহরানি।

এই তেহরানির জন্যই ৭ অক্টোবর থেকে ইসরায়েলের নাগরিকেরা বিশ্বাস করতে শিখেছেন- আগের মতো আর তারা নিরাপদ নন। ইরানের একজন প্রযুক্তিবিদ তাদের নিরাপত্তা ছিনতাই করে নিয়েছেন। এমনকি ১৭ জন সহযোগীসহ তাকে হত্যার পরও অবস্থার অবনতি থামানো যায়নি।

২০১১ সালের ১২ নভেম্বর তেহরানের কাছে এক রহস্যময় বিস্ফোরণে হাসান তেহরানি মারা যান। মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, তার কবরের ফলকে যেন লেখা থাকে- এখানে এমন একজন শুয়ে আছেন, যিনি ইসরায়েলকে ধ্বংস করতে চাইতেন। তেহরানি কখনো ইসরায়েলে হামলা চালাননি। তার কৌশল ছিল ভিন্ন। দুটো কাজ করেছেন তিনি- মিসাইল প্রযুক্তির উন্নয়ন এবং সেই জ্ঞান ইসরায়েলবিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে ছড়িয়ে দিয়েছেন। ফিলিস্তিনি যোদ্ধারা গাজায় যেসব অস্ত্র দিয়ে ইসরায়েলকে ঘায়েল করেছেন, তার চেয়ে বেশি কার্যকর অস্ত্র রয়েছে লেবানের ইসরায়েলবিরোধী গোষ্ঠীর হাতে। যে কারণে তাদের এতটা ভয় পায় নেতানিয়াহুর দেশ।

তেহরানির একটি বিখ্যাত উক্তি রয়েছে- জ্ঞানকে বোমা মেরে ধ্বংস করা যাবে না। যার মাধ্যমে তিনি বুঝিয়েছেন, ইসরায়েলবিরোধী ইরানি-মিত্রদের অস্ত্র দেওয়ার চেয়ে, প্রযুক্তি ভাগাভাগি ও প্রশিক্ষণ দেওয়া ভালো। তাতে খরচ কম, ঝুঁকি কম, সফলতা বেশি। ঠিক সেই কাজটিই করে দেখিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা।

লেবানন, গাজা ও ইয়েমেনকে হাসান তেহরানির মিসাইল প্রযুক্তির তিন পরীক্ষাগার বলা হয়। তেহরান সরাসরি যুদ্ধ ময়দানে না থেকেও, ওই তিন জায়গা থেকে ওয়াশিংটন ও তেলআবিবকে যুদ্ধে জড়িয়ে ফেলেছে।

৭ অক্টোবরের হামলায় মাত্র ২০ মিনিটে ইসরায়েলে ৫ হাজার রকেট ছোঁড়ে ফিলিস্তিনি যোদ্ধারা। যার একেকটি বানাতে খরচ হয়েছে মাত্র কয়েকশ ডলার। অথচ আইরন ডোম দিয়ে সেগুলোর একেকটি ধ্বংস করতে ইসরায়েলের খরচ ৫০ হাজার ডলার করে।

মাত্র ২৩ বছর বয়সে ইরানের মিসাইল ল্যাব গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন তেহরানিসহ কয়েকজন প্রকৌশলী। নানা চড়াই-উৎরাই পেরিয়ে প্রথমে ৬০ মাইল পাল্লার ‘নাজিয়াত’ সিরিজের রকেট বানান তারা। এরপর ‘শাহাব’ সিরিজ। সমর খাতে ইরানের প্রযুক্তিগত বিকাশ ইসরায়েলের নজর এড়ায়নি।

তেহরানি গুপ্তহত্যার শিকারের পর বর্তমানে ইরানের মিসাইল কর্মসূচির অভিভাবক আমির আলী। এই দল এ বছর ‘ফাত্তাহ’ নামে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন করেছে। ইরানের দাবি, এটা ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম এবং এক হাজার চারশ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে পারবে।

আমির আলীদের দাবি সত্য হলে তেহরান থেকে তেলআবিব পৌঁছাতে এই মিসাইলের মাত্র কয়েক মিনিট লাগবে। ইসরায়েলের উদ্বেগ- ইরান এই প্রযুক্তি ফিলিস্তিনি বা লেবাননের হাতে তুলে দিলে, অস্তিত্ব সংকটে পড়ে যাবে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১০

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১১

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১৩

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১৪

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৫

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৬

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৭

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৮

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৯

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২০
X