কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

গাজা সিটির প্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা

গাজার ভেতরে স্থল অভিযানে ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত
গাজার ভেতরে স্থল অভিযানে ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধের এক মাসের মাথায় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাজধানী গাজা সিটির প্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ‘আমরা গাজা সিটির প্রাণকেন্দ্রে আছি। গাজা এখন বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী ঘাঁটি।’ এ সময় তিনি হামাস যোদ্ধাদের নিশ্চিহ্ন করার সংকল্প পুনর্ব্যক্ত করেন।

এর আগে গতকাল মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) দক্ষিণাঞ্চলীয় কমান্ডের কমান্ডিং অফিসার মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যানও একই কথা বলেছিলেন। তিনি বলেন, কয়েক দশকের মধ্যে এই প্রথম আইডিএফ গাজা সিটির প্রাণকেন্দ্রে, সন্ত্রাসবাদের প্রাণকেন্দ্রে লড়ছে।

ইসরায়েলি এই সেনা কর্তকর্তা বলেছেন, প্রতিদিনই ইসরায়েলি সেনারা হামাস যোদ্ধাদের হত্যা করছে। তাদের টানেল খুঁজে বের করছে; অস্ত্র ধ্বংস করছে। একই সঙ্গে শত্রুঘাঁটির দিকে এগিয়ে চলেছে।

তার আগে চার দিকে থেকে গাজা সিটি ঘিরে ফেলার দাবি করেছিল ইসরায়েল। এরপর গাজাকে উত্তর গাজা ও দক্ষিণ গাজা নামে দুভাগ করার কথা জানিয়েছিল ইসরায়েল।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা এক মাসের অব্যাহত হামলায় নিহত মানুষের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে প্রায় অর্ধেক শিশু রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১০

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১১

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১২

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৪

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৫

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৬

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৭

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৮

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৯

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

২০
X