কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

এবার নতুন অস্ত্র বের করল লেবানন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নিয়মিত সংঘর্ষ হচ্ছে। এই সংঘাতের মধ্যে এবার ইসরায়েলের বিরুদ্ধে নতুন ধরনের অস্ত্র ব্যবহার করেছে লেবাননভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠীটি। খবর আলজাজিরার।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর গতকাল শনিবার দ্বিতীয়বারের মতো বক্তব্য দিয়েছেন হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহ। ভক্ত-সমর্থকদের উদ্দেশে দেওয়া এই বক্তব্যে এই নতুন অস্ত্রের বিষয়টি সামনে নিয়ে আসেন তিনি।

নাসরাল্লাহ বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ যোদ্ধাদের অভিযান ও হামলার সংখ্যা বেশ বেড়েছে। ইসরায়েলি বিমান হামলার জবাবে প্রথমবারের মতো উত্তর ইসরায়েলের শহর কিরিয়াত শমোনায় আঘাত হেনেছে হিজবুল্লাহ। এ হামলায় চার ইসরায়েলি নিহত হয়েছে।

তিনি বলেন, এসব হামলায় সশস্ত্র ড্রোন ব্যবহার করা হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো বুরকান ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে।

হামাসের হামলার জবাবে ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধ শুরুর পর থেকেই লেবাবনন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রতিনিয়ত সংঘাতে জড়াচ্ছে হিজবুল্লাহ। এর ফলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১২

বিশ্ব বাবা দিবস আজ

১৩

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৪

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৫

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৬

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৯

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

২০
X