কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের পক্ষ নিল তিন আরব দেশ

শনিবার রিয়াদে বৈঠক করেছেন মুসলিম বিশ্বের নেতারা। ছবি : সংগৃহীত
শনিবার রিয়াদে বৈঠক করেছেন মুসলিম বিশ্বের নেতারা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে গত শনিবার সৌদি আরবের রিয়াদে বৈঠক করেছেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা। তবে বৈঠক শেষে গাজায় যুদ্ধবিরতির আহ্বান এবং ইসরায়েলের নিন্দা করা ছাড়া আর কোনো ব্যবস্থা নিতে পারেননি তারা। মূলত তিন দেশের বিরোধিতায় ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।

শুরুতে গাজা যুদ্ধ নিয়ে ২২ দেশের আরব লিগ এবং ৫৭ দেশের ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) আলাদা বৈঠক হওয়ার কথা ছিল। তবে চূড়ান্ত বিবৃতি নিয়ে আরব লিগের প্রতিনিধিদল একমত হতে না পারলে দুই জোটের বৈঠক একসঙ্গে করা হয় বলে এএফপিকে জানিয়েছেন আরব কূটনীতিকরা।

গাজায় নির্বিচারে বোমা হামলার প্রতিবাদে ইসরায়েল ও তার মিত্রদের তেল সরবরাহ বন্ধ এবং তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দেয় আলজেরিয়া, লেবাননসহ বেশ কয়েকটি দেশ। তবে ইসরায়েলের পক্ষ নিয়ে অন্তত তিনটি দেশ এই প্রস্তাবের বিরোধিতা করেছে। এদের মধ্যে প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের নাম বলা হলেও আরেকটি দেশের নাম উল্লেখ করা হয়নি।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে পাশ কাটিয়ে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। তাদের আগে মিসর ও জর্ডান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করে।

আরবদের এই সম্মেলনের আগে হামাসের মিত্র ইসলামিক জিহাদ বলেছিল, এই সম্মেলন থেকে তারা তেমন কিছু আশা করেন না।

লেবাননের বৈরুতে এক সংবাদ সম্মেলনে ইসলামিক জিহাদের উপমহাসচিব মোহাম্মদ আল-হিন্দি বলেছেন, আমরা এই ধরনের বৈঠক নিয়ে কোনো আশা করি না। আমরা বহু আগে থেকেই এসব বৈঠক ও তাদের ফলাফল দেখে আসছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X