কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১২:৪৮ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় মেজরসহ আরও দুই ইসরায়েলি সেনা নিহত

নিহত দুই ইসরায়েলি সেনা।
নিহত দুই ইসরায়েলি সেনা।

গাজায় স্থল অভিযান শুরু করে একের পর এক সেনা হারাচ্ছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সোমবার (১৩ নভেম্বর) রাতে মেজরসহ আরও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা আরও দুই ইসরায়েলি সেনার পরিচয় নিশ্চিত করেছে। তাদের মধ্যে একজন মেজর রয়েছেন।

নিহত ওই দুই সেনার মধ্যে একজনের বয়স ২১ বছর। তিনি সার্জেন্ট পদমর্যাদার। তার নাম রোয়ে মারম। তিনি রানানা বাসিন্দা। এ ছাড়া অন্যজন হলেন মেজর রাজ আবুলাফিয়া। তিনি রিশফনের রিজার্ভ ফোর্সের সদস্য। তারা উভয়ে গাজায় যুদ্ধকালে নিহত হয়েছেন।

সেনাবাহিনী জানিয়েছে, ওই দুই সেনার একজন সোমবার সন্ধ্যায় এবং অন্যজন মঙ্গলবার সকালে নিহত হন। গাজায় স্থল অভিযান পরিচালনাকালে ফিলিস্তিনি বাহিনীর হামলায় তারা নিহত হন।

সেনাবাহিনী আরও জানায়, ফিলিস্তিনিদের হামলায় এ দুই সেনা নিহত ছাড়াও আরও চারজন আহত হয়েছেন।

এর আগে ব্লুমবার্গ জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েল যে আগ্রাসন চালিয়ে আসছে তাতে তেলআবিবের প্রতিদিন ২৬ কোটি ডলার খরচ হচ্ছে। পত্রিকাটি জানায়, প্রথম দিকে যেভাবে ধারণা করা হয়েছিল তার চেয়ে এই যুদ্ধে অনেক বেশি খরচ হচ্ছে। এতে ইসরায়েলের অর্থনীতির ওপর বড় রকমের চাপ সৃষ্টি হচ্ছে।

গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের ক্ষতি হয়েছে ৮০০ কোটি ডলার। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় গত মাসে যে পরিমাণে অর্থ ধার করেছে তার চেয়ে শতকরা ৭৫ ভাগ বেশি চলতি নভেম্বর মাসে ধার করবে।

ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, নেতানিয়াহু সরকার গাজা আগ্রাসনের জন্য অর্থের জোগান দিতে ক্রমেই বন্ডের দিকে ঝুঁকছে। গাজার বিরুদ্ধে আগ্রাসন ইসরায়েলের ৪৮৮ বিলিয়ন ডলারের অর্থনীতিতে ভূমিকম্পের সৃষ্টি করেছে এবং ইসরায়েলের ভেতরে হাজার হাজার ব্যবসা বাধাগ্রস্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X