কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্যর্থতার কথা স্বীকার করলেন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক মানুষের প্রাণহানি ঠেকাতে ইসরায়েলি সামরিক বাহিনী যথাসাধ্য চেষ্টা করছে। তবে তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনায়ামিন নেতানিয়াহু বলেছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মার্কিন টিভি চ্যানেল সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি।

নেতানিয়াহু বলেন, যে কোনো বেসামরিক মানুষের মৃত্যু দুঃখজনক। আমরা বেসামরিক মানুষকে যুদ্ধের বাইরে রাখতে যথাসাধ্য চেষ্টা করছি। তবে হামাস এটা করছে না। তারা মানুষকে এর মধ্যে রাখতে সব কিছু করছে।

তিনি বলেন, তাই আমরা লিফলেট বিতরণ করেছি। আমরা তাদের ফোনে কল করেছি এবং বলেছি : চলে যান। অনেকে চলেও গেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, বেসামরিক মানুষের প্রাণহানি সর্বনিম্ন পর্যায়ে রেখেই আমরা আমাদের কাজ সম্পন্ন করার চেষ্টা করব। আমরা এটাই করার চেষ্টা করছি। দুর্ভাগ্যবশত, আমরা সফল হয়নি।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলি নাগরিক হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরারেয়লি ও বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে আসে হামাস। এই দিন থেকেই হামাসকে নিশ্চিহ্নের নামে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে সাত হাজারের বেশি নারী ও শিশু রয়েছে।

গাজায় হাজার হাজার মানুষ হত্যার প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ মানুষ বিক্ষোভ-সমাবেশ করলেও তা আমলে নিচ্ছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। এখন আবার ইসরায়েলি সেনারা গাজার হাসপাতাল লক্ষ্য করে হামলা শুরু করেছে। এসব হাসপাতালে ঘরছাড়া লাখো ফিলিস্তিনি নাগরিক আশ্রয় নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১১

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১২

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৪

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৫

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৬

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৭

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৮

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৯

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

২০
X