কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘রোগীদের হাসপাতাল থেকে সরিয়ে দেওয়া আরেকটি যুদ্ধাপরাধ’

গাজার হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ছবি : এএফপি
গাজার হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ছবি : এএফপি

গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী হাসপাতাল থেকে সব রোগীকে সরিয়ে নিতে জোর প্রয়োগ করছে। ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে আরেকটি যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক ইসমাইল আল তাওয়াবতা। খবর আলজাজিরার।

গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক বলেন, আল-শিফা হাসপাতালের বিপুল সংখ্যক রোগীকে ইসরায়েলি সেনারা সিরয়ে নেওয়ার জন্য জোর প্রয়োগ করছে। এসব রোগীকে বাঁচিয়ে রাখার জন্য অন্যকোনো হাসপাতালে সুযোগ সুবিধা নেই।

তিনি বলেন, হাসপাতালের এসব রোগী স্বাভাবিকভাবেই মারা যাচ্ছেন। কেননা তাদের এখন দ্রুত চিকিসার প্রয়োজন।

গাজার কর্মকর্তারা বলছেন, হাসপাতালের ভেতরে যেসব রোগী রয়েছেন তাদের বন্দুকের নল তাক করে সেখান থেকে সরে যাওয়ার জন্য জোর করা হচ্ছে। এমনকি তাদের সেখানে অপমাণিতও করা হচ্ছে। এটির মাধ্যমে তারা আরেকটি যুদ্ধাপরাধ করেছে।

এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) গাজার আল-শিফা হাসপাতালের প্রধান আলজাজিরার কাছে জানান, ইসরায়েলের অবরোধের কারণে গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সব রোগী মারা গেছেন। এরও আগে গত বুধবার (১৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছিল, আল-শিফার আইসিইউতে থাকা ৬৩ রোগীর ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মাত্র দুদিনের মাথায় বাকি সব রোগী মারা গেলেন।

হাসপাতালের পরিচালক মুহাম্মাদ আবু সালমিয়া বলেন, হাসপাতালে ভেতরে সাত হাজার মানুষ আটকা আছেন। চিকিৎসকরা এখনো রোগীদের চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন। ইসরায়েলি বাহিনী কাউকে ঢুকতে বা বের হতে না দেওয়ায় হাসপাতালটি বড় কারাগার ও গণকবরে পরিণত হয়েছে।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে হাসপাতালটি ঘেরাও করে রেখেছে ইসরায়েলি সেনারা। এখন আমাদের কাছে কিছুই নেই। জ্বালানি, বিদ্যুৎ, খাবার, পানি কিছুই নেই। প্রতিমুহূর্তে মানুষের মৃত্যু হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X