কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এই প্রথম ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়ে বসল যুক্তরাষ্ট্র। শুনতে অবিশ্বাস্য মনে হলেও, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঠিকই এই হুমকি দিয়েছেন ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার। নেতানিয়াহু সরকারের সাথে অনেকটা গলায় গলায় পিরিত ওয়াশিংটনের। এমনকি যুক্তরাষ্ট্রের বুদ্ধিতেই চলছে গাজায় ইসরায়েলের বিশেষ অভিযান। তারপরও কেন নিষেধাজ্ঞার হুমকি? হোয়াইট হাউস বলছে, গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধকে কেন্দ্র করে ফিলিস্তিনের পশ্চিম তীরে গেল দেড় মাস ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলের যেসব সরকারি কর্মকর্তা গাজার অভিযানকে সহিংস করার নির্দেশ দিচ্ছেন, তাদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের হুমকি দিয়েছেন বাইডেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েল যদি পশ্চিম তীরে সহিংসতা অব্যাহত রাখে, সেক্ষেত্রে ভিসা ওয়েভার প্রোগ্রাম থেকে ইসরায়েলকে বাদ দেওয়া হবে। এমনকি দেশটির রাজনীতিবিদ ও সামরিক-সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ জারি করার মতো ‘যথেষ্ট সুযোগ’ আমেরিকার হাতে রয়েছে। মার্কিন বিভিন্ন গণমাধ্যম বলছে, হামাস-ইসরায়েল যুদ্ধ অবসানে টু স্টেট সলিউশনের ওপর জোর দিয়েছেন বাইডেন। অর্থাৎ মধ্যপ্রাচ্যে শান্তির জন্য দুই দেশের শান্তি চুক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তবে গাজায় যুদ্ধবিরতি আহ্বানের পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্য তিনি করেননি। গেল ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেদিন থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় রীতিমতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এই যুদ্ধ শুরুর পর সবার আগে ইসরায়েলের সহায়তায় এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। আবর সাগরে পাঠিয়ে দেয় মার্কিন যুদ্ধজাহাজ। এমনকি যুদ্ধক্ষেত্র থেকে সাধারণ নাগরিকদের সরে যেতে দিনে অন্তত ৪ ঘণ্টা যুদ্ধ বিরতিতে রাজি হয়েছিল ইসরায়েল। সেখানেও বাগড়া দিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অর্থাৎ আমেরিকা কোনোভাবেই চায় না গাজায় ১ সেকেন্ডের জন্য অভিযান বন্ধ করুক ইসরায়েল। আবার সেখানে ধ্বংসযজ্ঞ না চালাতে ভিসা নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হচ্ছে। অনেকে বিষয়টিতে লোক দেখানো এবং হাস্যকর বলে মনে করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X