কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

টেসলার শেয়ারে ধস, ট্রাম্পের দ্বারস্থ হতেই ফের বাজিমাত

টেসলা গাড়ি নিয়ে হোয়াইট হাউসের সামনে ইলন মাস্কের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
টেসলা গাড়ি নিয়ে হোয়াইট হাউসের সামনে ইলন মাস্কের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

হোয়াইট হাউসের বাগানে এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একইসঙ্গে একটি সংবাদ সম্মেলন ও টেসলার গাড়ির প্রচারণার আয়োজন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন টেসলার প্রধান নির্বাহী ও সরকারি কর্মদক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধান ইলন মাস্ক।

বুধবার (১২ মার্চ) সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। মাস্ক-ট্রাম্প বেশ কয়েকটি চকচকে, নতুন টেসলা গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। তাদের এই কার্যক্রমের পর বাড়তে থাকে টেসলার শেয়ারের দাম।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন টেসলার শেয়ারের দাম অনেক বেড়ে গেলেও সম্প্রতি মাস্কের বিতর্কিত কার্যক্রমের বিরূপ প্রতিক্রিয়া পড়েছে বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ি নির্মাতার ওপর। ইউরোপে বড় আকারে কমেছে টেসলার বিক্রি। অন্যান্য দেশেও টেসলা বয়কটের ডাক শোনা যাচ্ছে।

তবে স্থানীয় সময় মঙ্গলবার (১১ মার্চ) দেখা যায় বিপরীত চিত্র। শুরুতে ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, তিনি নিজেই একটি টেসলা কিনে মাস্কের পাশে দাঁড়াবেন। এরপর আয়োজনে করলেন নজিরবিহীন ওই সংবাদ সম্মেলনের। এসব ঘটনার প্রভাবে টেসলার শেয়ারের দাম আবারও বাড়তে শুরু করেছে।

হোয়াইট হাউসের বাইরে দাঁড়িয়ে ট্রাম্প জানান, টেসলার কোনো পরিবেশকের (ডিলারশিপ) বিরুদ্ধে সহিংস আচরণকে অভ্যন্তরীণ জঙ্গি হামলা হিসেবে বিবেচনা করা হবে।

কথা বলার সময় ট্রাম্পের হাতে ছিল একটি তালিকা, যেখানে টেসলার বিভিন্ন মডেলের গাড়ির দাম লেখা ছিল। সেখানে উল্লেখ করা ছিল, ন্যূনতম মাসিক ২৯৯ ডলার বা ৩৫ হাজার ডলারেও টেসলা কেনা যায়।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই উদ্যোগে আরও স্পষ্ট হয়েছে, ইলন মাস্কের ব্যবসার সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারের স্বার্থ জড়িয়ে রয়েছে। তাদের মতে, টেসলার শেয়ারের দর পতন ঠেকাতেই প্রেসিডেন্ট এই বৈদ্যুতিক গাড়ি বিক্রি বাড়ানোর উদ্যোগ নিয়েছেন।

সোমবারের পতনের পর মঙ্গলবার দিনের শেষে টেসলার শেয়ারের দাম কিছুটা স্থিতিশীল হয়।

এর আগে হোয়াইট হাউসে ট্রাম্প জানান, তিনি নিজে একটি টেসলা কিনবেন এবং ইতোমধ্যে তার নাতনির জন্য একটি টেসলা সাইবার ট্রাক কিনেছেন।

ট্রাম্প বলেন, আমি মনে করি, খুব অল্প সংখ্যক মানুষের একটি গোষ্ঠী মাস্কের বিরুদ্ধে অন্যায্য আচরণ করেছে। আমি চাই মানুষ জানুক যে, দেশপ্রেমিক হওয়ার জন্য তাকে শাস্তি দেওয়া যায় না।

এমন সময় তিনি এই বক্তব্য রাখলেন যখন যুক্তরাষ্ট্রজুড়ে টেসলা ও মাস্কের বিরুদ্ধে অভিযোগ ও সহিংস-অহিংস, উভয় ধরনের বিক্ষোভ দানা বেঁধে উঠছে।

এর আগে সোমবার (১০ মার্চ) রাতে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, আগামীকাল সকালে একটি চকচকে নতুন টেসলা কিনে ইলন মাস্কের প্রতি আত্মবিশ্বাস ও সমর্থন জানাব, যিনি প্রকৃতপক্ষে একজন মহান আমেরিকান। তিনি দাবি করেন, টেসলা বয়কটের ডাক অবৈধ।

ট্রাম্প উল্লেখ করেন, তিনি ডিসকাউন্ট ছাড়াই টেসলা কিনবেন। ট্রাম্প বলেন, আমি ডিসকাউন্ট চাই না। মাস্ক আমাকে ডিসকাউন্ট দেবে, কিন্তু আমি যদি সেই ডিসকাউন্ট সুবিধা নেই, তাহলে তারা বলবে, ওহ, তিনি সুবিধা নিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুইবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১০

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১৩

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

১৪

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১৫

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

১৬

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১৭

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

১৮

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

১৯

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

২০
X