কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৯:১১ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের সঙ্গে চুক্তি করতে আপত্তি নেই ইসরায়েলের

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করতে সবুজ সংকেত দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এখন তারা হামাসের জবাবের অপেক্ষা করছে। হামাস ইতিবাচক সাড়া দিলেই দুপক্ষের মধ্যে এই ধরনের চুক্তি হবে। সোমবার (২০ নভেম্বর) ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেএএনের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

সংবাদমাধ্যম কেএএন জানিয়েছে, অন্য যে কোনো সময়ের চেয়ে বন্দিবিনিময় চুক্তির কাছাকাছি আছে ইসরায়েল। এখন বল হামাসের কোর্টে। তারা ইতিবাচক সাড়া দিলেই এই চুক্তি হবে।

একই দিন সোমবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবিও বলেছেন, গাজায় ইসরায়েলি বন্দিরে মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাচ্ছে। আমরা চুক্তির বেশ কাছাকাছি আছি। আশা করি একটি চুক্তি হবে। তবে এখনো কিছু কাজ বাকি আছে।

অবশ্য হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দিবিনিময় চুক্তি হয়ে গেছে, এমন খবর বেশ কয়েক দিন ধরেই দিয়ে আসছে বিভিন্ন আন্তর্জতিক গণমাধ্যম।

গত শনিবার (১৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে হামাস, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চুক্তির আওতায় হামাস বেশ কয়েক জন জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে পাঁচ দিনের যুদ্ধবিরতি দেবে ইসরায়েল। যদিও পরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিষয়টি অস্বীকার করে।

এর আগে গত সপ্তাহে কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তির খবর দিয়েছিল রয়টার্স। চুক্তির আওতায় তিন দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ৫০ জন জিম্মিকে মুক্তি দেবে ইসরায়েল।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলি হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এরপর হামসকে নিশ্চিহ্নের নাম করে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

গাজায় হাজার হাজার মানুষ হত্যার প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ মানুষ বিক্ষোভ-সমাবেশ করলেও তা আমলে নিচ্ছে না ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১০

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১১

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১২

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৩

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৪

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৫

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৬

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৭

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৮

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১৯

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

২০
X