কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০১:১৮ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় আবারও হামলা শুরুর কথা জানাল ইসরায়েলি সেনাবাহিনী

গাজায় ইসরায়েলি সেনাদের ট্যাংক। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি সেনাদের ট্যাংক। ছবি : সংগৃহীত

গাজায় আবারও অভিযান শুরুর কথা জানাল ইসরায়েলের সেনাবাহিনী। তারা জানিয়েছে, যুদ্ধবিরতি শেষ হলেই আবার গাজায় অভিযান করবে। শনিবার (২৫ নভেম্বর) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হারজি হালেভি বলেন, যুদ্ধিবিরতি শেষ হওয়ার সাথে সাথে গাজায় অবারও অভিযান চালানো হবে।

ইসরায়েলি ব্রডকাস্টিং করেপোরেশন সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আমরা গাজায় অবিলম্বে আমাদের কৌশলে ফিরে আসব। হামাসকে নির্মূল করব এবং আমাদের জিম্মিদের ফেরাতে গাজার ওপর উল্লেখযোগ্য চাপ অব্যাহত রাখব।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওইদিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালিয়েছিল হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে গাজায় বর্বর ও নির্বিচার বিমান হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। এতে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার প্রায় ৭০ শতাংশই হলো নারী ও শিশু।

এদিকে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস-ইসরায়েল। ‍গত শুক্রবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এ যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (২৫ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে কিনা এমন প্রশ্নের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি সাংবাদিকদের যুদ্ধবিরতির ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেছিলেন।

প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমি মনে করি বাস্তবে এর সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে তার কাছে এ যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা জানতে চাওয়া হয়। তবে এ সময় তিনি বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, এ দলটিকে (হামাস) নির্মূল করা আইনসঙ্গত তবে মিশনটি অত্যন্ত কঠিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১১

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১২

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৩

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৪

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৫

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৬

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৭

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৮

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৯

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X