কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

৭২ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের ৭৯ যান ধ্বংস

গাজায় ইসরায়েলি সেনাদের ট্যাংক। ছবি : এএফপি।
গাজায় ইসরায়েলি সেনাদের ট্যাংক। ছবি : এএফপি।

গাজার দক্ষিণাঞ্চলে স্থল অভিযানের ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে এ অভিযানের ঘোষণা দেওয়ার পর বড় দুঃসংবাদ দিল হামাস। তারা জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় ৭৯ ইসরায়েলি সেনাদের যান ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাসের সামরিক শাখা আলকাসেম ব্রিগেড জানিয়েছে, তাদের হামলায় এসব যানবাহনের কোনোটা আংশিক আবার কোনোটা পরিপূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।

টেলিগ্রামে এক বার্তায় সামরিক শাখা জানিয়েছে, গাজার শেখ রাদওয়ানের পার্শবর্তী এলাকায় ট্যানেলের মুখে বুবি ট্রাপ ফাঁদ পাতা হয়েছে। ইসরায়েলের সেনারা সামনে আগাতে এসব ফাঁদে আটকা পড়ছেন। টেলিগ্রামের বার্তায় আরও বলা হয়েছে, এসব ফাঁদে বেশকিছু সেনা আহত অথবা অনেকে নিহত হয়েছে।

কাসেম ব্রিগেড আরও জানিয়েছে, তারা গাজায় স্থল অভিযানের সেনাদের ওপর হামলা চালিয়েছে। এসব সেনা গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়াতে একটি বাসায় অবস্থান নিয়েছিলেন। তাদের এ হামলায় বেশ কয়েক সেনা আহত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।

এদিকে ব্রিটিশ অস্ত্র কারখানা ঘিরে বিক্ষোভ করেছে ফিলিস্তিনি সমর্থকরা। ওয়ার্কারস ফর এ ফ্রি ফিলিস্তিন ব্যানারে চার ব্রিটিশ অস্ত্র কারখানা ঘিরে এ বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

আলজাজিরার এক প্রতিবেদনেবলা হয়েছে, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষকসহ অন্যরা মিলে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদের বিক্ষোভ করেছেন। এ সময় তারা ৪টি অস্ত্র কারখানা ঘিরে ঘিরে ফেলেন।

আন্দোলনকারীরা জানিয়েছে, তারা বোর্নিমাউথ, লেংকাশির, ব্রাইটন এবং গ্লাসগো অস্ত্র কারখানা অবরোধ করেন। এসব কারাখানায় এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি করা হয়। যেগুলো গাজায় অভিযানের জন্য ইসরায়েলি সেনারা ব্যবহার করে আসছে।

আন্দোলনকারীরা ইনস্টাগ্রামে জানান, আমরা ব্রিটিশ সরকারকে ফিলিস্তিনে যুদ্ধাপরাধের ব্যপারে সহায়তা সমাপ্ত করার আহ্বান জানায়। ব্রিটিশের তৈরি অস্ত্র সহায়তার মাধ্যমে ইসরায়েলের অভিযানে গাজায় বিপুল সংখ্যক লোক ভাঙনের মুখে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

সড়কে প্রাণ গেল ২ তরুণের

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১০

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

১১

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

১২

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

১৩

দেশে আবারও ভূমিকম্প

১৪

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১৫

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১৬

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১৭

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৮

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১৯

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

২০
X