কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজার গণহত্যা নিয়ে পুতিনের সঙ্গে যে আলোচনা হলো রাইসির

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : রয়টার্স
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : রয়টার্স

টানা দুই মাস পেরিয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এ যুদ্ধে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান। চলমান এ যুদ্ধের মধ্যে মস্কো সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সফরে তিনি গাজার গণহত্যা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন। শুক্রবার (৮ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গাজায় গণহত্যার জন্য পশ্চিমাদের দায়ী করেন। তিনি বলেন, পশ্চিমাদের আসকারা পেয়ে গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যে নিজেদের কর্তৃত্ব বাড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফরের পরের দিন ক্রেমলিন ইরানের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানিয়েছে। পুতিন এ সফরে গাজা ও ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার সহযোগিতা এবং ওপেকে তেলের দাম বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনায় পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের অবস্থা নিয়ে আলোচনা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত ফিলিস্তিনের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা।

অনুবাদকের মাধ্যমে রাইসি বলেন, ফিলিস্তিনি ও গাজায় যা ঘটছে তা অবশ্যই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। তিনি বলেন, সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো এসব কর্মকাণ্ডে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা সহযোগিতা করছে।

ইসরায়েলের ফিলিস্তিনে আক্রমণের পর থেকে হামাসের পাশে রয়েছে ইরান। অন্যদিকে গাজায় সংঘাত থামাতে উভয়পক্ষের মধ্যে মধ্যস্থতার জন্য আগ্রহের কথা জানিয়েছে রাশিয়া।

আলজাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বায়েস বলেন, ইসরায়েল ফিলিস্তিনে আক্রমণ শুরুর পর থেকে দেশটির বিপক্ষে আগের চেয়ে কঠোর অবস্থানে দাঁড়িয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের আগে উভয় দেশের সঙ্গে সুসম্পর্ক ছিল দেশটির। এমনকি এ যুদ্ধের মধ্যে মস্কো সফরে গেছে হামাসের প্রতিনিধি দল। এ ছাড়া দেশটি এখনো এ যুদ্ধের মধ্যস্থতার জন্য সম্পৃক্ত হওয়ার কথা জানিয়েছে।

গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) স্থল অভিযান শুরু নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইসরায়েল যদি গাজা উপত্যকায় স্থল অভিযান পরিচালনা করে, সে ক্ষেত্রে বেসামরিক নিহতের সংখ্যা ‘অগ্রহণযোগ্য’ পর্যায়ে পৌঁছাবে।

পুতিন বলেন, ‘আবাসিক এলাকায় ভারী অস্ত্রশস্ত্রের ব্যবহার খুবই জটিল একটি ব্যাপার এবং এর পরিণতিও হবে মারাত্মক। কারণ এই পরিস্থিতি (গাজায়) স্থল অভিযান পরিচালিত হলে সাধারণ বেসামরিক নিহতদের সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছবে এবং তা কোনোভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X